নাগরিকদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতায় ব্যবহার হচ্ছে ইসরাইলি স্পাইওয়্যার
https://parstoday.ir/bn/news/west_asia-i64447-নাগরিকদের_বিরুদ্ধে_গোয়েন্দা_তৎপরতায়_ব্যবহার_হচ্ছে_ইসরাইলি_স্পাইওয়্যার
সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বা ইউএই নিজ দেশের নাগরিকদের ওপর গোয়েন্দা তৎপরতা চালাতে ইহুদিবাদী ইসরাইলের তৈরি স্পাইওয়্যার ব্যবহার করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৮ ১১:৩৮ Asia/Dhaka
  • নাগরিকদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতায় ব্যবহার হচ্ছে ইসরাইলি স্পাইওয়্যার

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বা ইউএই নিজ দেশের নাগরিকদের ওপর গোয়েন্দা তৎপরতা চালাতে ইহুদিবাদী ইসরাইলের তৈরি স্পাইওয়্যার ব্যবহার করছে।

সিটিজেন ল্যাবের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, তেল আবিবভিত্তিক একটি এনজিও'র তৈরি পেগাসাস নামের স্পাইওয়্যার এ কাজে ব্যবহার হচ্ছে। আরো অনেক দেশ একই স্পাইওয়্যার ব্যবহার করে বলেও খবরে উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, ২০১৬ সালের আগস্ট থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত সৌদি আরব এবং ইউএইতে এর ব্যবহার বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। বাহরাইনে এর ব্যবহার হচ্ছে। তবে এ কাজে বাহরাইনকে সৌদি আরব সহায়তা করা হচ্ছে কিনা তা উল্লেখ করা হয় নি।

অবশ্য, এর আগে আরব বিশ্বের নামকরা কয়েকজন ব্যক্তির ফোনে আড়িপাতার জন্য একই স্পাইওয়্যার ব্যবহার করেছে সংযুক্ত আরব আমিরাত। এ তৎপরতার শিকারদের মধ্যে কাতারের আমির, লেবাননের প্রধানমন্ত্রী এবং সৌদি আরবের এক প্রিন্স রয়েছেন।#

পার্সটুডে/মূসা রেজা/২১ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন