জাতিসংঘের কাঠামোয় পরিবর্তন জরুরি: এর্দোগান
-
রজব তাইয়্যেব এর্দোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, তারা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র মোকাবেলায় মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছেন, নানা ধর্ম ও শান্তির শহর বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের আধিপত্যকামিতার শিকারে পরিণত হতে দেওয়া হবে না।
রজব তাইয়্যেব এর্দোগান বলেন, ইহুদিবাদী ইসরাইল মুসলমানদের দুর্বলতা ও অনৈক্যকে নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে। এর মাধ্যমে তারা মুসলমানদের প্রথম কেবলাকে মানুষের মন থেকে মুছে দিতে চায়। এর্দোগান বলেন, উগ্র ইহুদিবাদীরা ইসরাইলের সহযোগিতায় বায়তুল মুকাদ্দাসের ঐতিহাসিক গঠনবিন্যাস ধ্বংস করতে চায়।
জাতিসংঘের কাঠামোয় সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তুর্কি প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য মানেই গোটা বিশ্ব নয়। বিশ্বে ন্যায় প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের ১৯৪টি দেশেরই নিরাপত্তা পরিষদে একই ধরনের অধিকার থাকা উচিত।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন