ইসরাইলের বর্ণবাদী আইনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সর্বাত্মক ধর্মঘট
https://parstoday.ir/bn/news/west_asia-i64709-ইসরাইলের_বর্ণবাদী_আইনের_বিরুদ্ধে_ফিলিস্তিনিদের_সর্বাত্মক_ধর্মঘট
ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার বিতর্কিত আইনের বিরুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকাসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০১, ২০১৮ ১৫:১৯ Asia/Dhaka
  • ইসরাইলের বর্ণবাদী আইনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সর্বাত্মক ধর্মঘট

ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার বিতর্কিত আইনের বিরুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকাসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে।

ফিলিস্তিনি ওয়াফা নিউজ এবং ইনফরমেশন এজেন্সি জানিয়েছে, ইসরাইলি পার্লামেন্ট নেসেটে গত জুলাইয়ে দেশটিকে 'ইহুদি রাষ্ট্র' হিসেবে ঘোষণা দিয়ে যে আইন পাস করেছিল তার প্রতিবাদে আজ সোমবার ফিলিস্তিনের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সব ধরনের ব্যবসা কেন্দ্র, সরকারি এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এছাড়া ধর্মঘটের ফলে সব ধরনের যাতায়াত ব্যবস্থাও স্থগিত রাখা হয়।  নেসেটে পাস করা নতুন আইনে ইসরাইলকে ইহুদি রাষ্ট্র ঘোষণার পাশাপাশি অবিভক্ত জেরুজালেমকে দেশটির রাজধানী এবং হিব্রুকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

ওয়াফা জানিয়েছে, ইসরাইলের অভ্যন্তরে বসবাসকারী ফিলিস্তিনিদের তদারকি করা আরব নাগরিক কমিটি, পশ্চিম তীরের জাতীয়তাবাদী এবং গাজার প্রতিরোধকামী ইসলামি দলগুলো ইসরাইলের বিতর্কিত আইনের বিরুদ্ধে ডাকা ধর্মঘটের প্রতি জোর সমর্থন জানিয়েছে। ইসরাইলের এই বর্ণবাদী আইন অবৈধ এ রাষ্ট্রটির অভ্যন্তরে বসবাসরত কয়েক লাখ আরব ফিলিস্তিনিসহ অধিকৃত এলাকার ফিলিস্তিনিদের জীবন, ইতিহাস, সংস্কৃতি এবং তাদের মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি তাদের অস্তিত্ব মারত্মক সংকটের মুখে পড়বে। বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলের বির্তকিত আইনের বিরুদ্ধে ব্যাপক নিন্দা জানিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১