খাশোগি হত্যায় জড়িতদের বিচারের ওয়াদা করেছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i64896-খাশোগি_হত্যায়_জড়িতদের_বিচারের_ওয়াদা_করেছে_তুরস্ক
সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির সন্দেহজনক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। এমনকি সৌদি কনসাল নিজেও যদি এ ঘটনায় জড়িত থাকেন তাহলে তাকেও বিচারের আওতায় আনা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৮ ১২:১৫ Asia/Dhaka
  • জামাল খাশোগির মুক্তির জন্য বিক্ষোভ
    জামাল খাশোগির মুক্তির জন্য বিক্ষোভ

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির সন্দেহজনক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। এমনকি সৌদি কনসাল নিজেও যদি এ ঘটনায় জড়িত থাকেন তাহলে তাকেও বিচারের আওতায় আনা হবে।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের উপদেষ্টা ইয়াসিন আকতাই ফিলিস্তিনের বার্তা সংস্থা শেহাবের কাছে এ অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সতর্ক করে বলেন, এটা হবে সৌদি আরব ও তুরস্কের মধ্যকার মামলা।

খাশোগি ২০১৭ সাল থেকে আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে ছিলেন এবং গত মঙ্গলবার বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেটে যান। কন্স্যুলেট অফিসে ঢুকলেও তিনি আর ফিরে আসেন নি।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

এ ঘটনায় শুক্রবার সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, “তুর্কি সরকার কন্স্যুলেট অফিসের ভেতরে খুঁজে দেখতে পারে। যদি ঘটনাটি সৌদি আরবে হতো তাহলে আমি দেখতাম।” তিনি দাবি করেন, খাশোগি কন্স্যুলেট ভবনে ঢোকার পরপরই বের হয়ে গেছেন। এরপর তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, খাশোগি যে বের হয়ে গেছেন তা সৌদি কর্মকর্তাদেরকে প্রমাণ করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/৯