মিশরের মধ্যস্থতা: যুদ্ধবিরতি মেনে নিল জিহাদ আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i65359-মিশরের_মধ্যস্থতা_যুদ্ধবিরতি_মেনে_নিল_জিহাদ_আন্দোলন
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, গাজা উপত্যকা থেকে তারা ইহুদিবাদী ইসরাইলের দিকে রকেট ছোঁড়া বন্ধ করতে রাজি হয়েছে। মিশরের মধ্যস্থতার পর অবরুদ্ধ গাজা উপত্যকায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারা এ ঘোষণা দিয়েছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৮ ১৭:৪৮ Asia/Dhaka
  • জিহাদ আন্দোলনের যোদ্ধারা
    জিহাদ আন্দোলনের যোদ্ধারা

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, গাজা উপত্যকা থেকে তারা ইহুদিবাদী ইসরাইলের দিকে রকেট ছোঁড়া বন্ধ করতে রাজি হয়েছে। মিশরের মধ্যস্থতার পর অবরুদ্ধ গাজা উপত্যকায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারা এ ঘোষণা দিয়েছে।  

জিহাদ আন্দোলনের মুখপাত্র দাউদ শিহাব এক সংবাদ বিবৃতিতে বলেছেন, “ইসলামি জিহাদ আন্দোলনের নেতারা ও মিশরের ভাইদের মধ্যে আলোচনার পর দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি পালনের বিষয়ে সমঝোতা হয়।” দাউদ শিহাব বলেন, “দখলদার ইসরাইল যদি এই যুদ্ধবিরতি মেনে চলে তাহলে জিহাদ আন্দোলনও তা মেনে চলবে।”

ইসরাইলের আগ্রাসনে ধ্বংস হয়ে যাওয়া গাজার ঘর-বাড়ি

এর আগে, জিহাদ আন্দোলনের আল-কুদ্‌স ব্রিগেড জানিয়েছে, গাজা উপত্যকায় গতকালের (শুক্রবার) হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে তারা ইসরাইলের দক্ষিণে কয়েক ডজন রকেট ছুঁড়েছে। গতকাল ইসরাইলের হামলায় গাজার অন্তত পাঁচজন শহীদ হয়েছেন।

জিহাদ আন্দোলন সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলেছে, “গুলির জবাবে গুলি চলবে, রক্তের বদলে রক্ত। যদি ইসরাইলি শত্রুরা গুলি করা বাড়াতে চায় তাহলে আমরাও আমাদের জনগণকে রক্ষার জন্য গুলি চালাতে প্রস্তুত আছি।”#  

পার্সটুডে/এসআইবি/২৭