সৌদি আরবের দক্ষিণে বহু সুদানি সেনা হতাহত
https://parstoday.ir/bn/news/west_asia-i65360-সৌদি_আরবের_দক্ষিণে_বহু_সুদানি_সেনা_হতাহত
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাদের পেতে রাখা মাইন বিস্ফোরণে সুদানের বহু ভাড়াটে সেনা নিহত অথবা আহত হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৮ ১৮:২৩ Asia/Dhaka
  • সুদানি সেনা (ফাইল ফটো)
    সুদানি সেনা (ফাইল ফটো)

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাদের পেতে রাখা মাইন বিস্ফোরণে সুদানের বহু ভাড়াটে সেনা নিহত অথবা আহত হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।

লেবাননের আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, জিজান প্রদেশের জামারাক এলাকায় পেতে রাখা মাইনের ওপর দিয়ে সুদানের সেনারা হেঁটে যাওয়ার সময় সেগুলো বিস্ফোরিত হলে তারা হতাহত হয়।

ইয়েমেনের জিলজাল-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা

এদিকে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সেনাদের অবস্থানে ইয়েমেনের সেনারা দেশীয় প্রযুক্তিতে তৈরি জিলজাল-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর আগে, জিজান প্রদেশের আল-খোবে এলাকায় ইয়েমেনে সেনারা জিলজাল-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয় তা জানা যায় নি।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে প্রতিবেশী ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালাচ্ছে। এতে ইয়েমেন এক রকমের ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং লাখ লাখ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের মুখে রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৭