ইয়েমেন সৌদি মদদপুষ্ট সন্ত্রাসীদের জন্য কবরস্থানে পরিণত হবে: হুথি
-
জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ'র মুখপাত্র আব্দুস সালাম
সৌদি মদদপুষ্ট সন্ত্রাসীদের জন্য ইয়েমেন কবরস্থানে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ'র মুখপাত্র আব্দুস সালাম।
সৌদি আরব এবং তার ভাড়াটে সন্ত্রাসীরা যখন ইয়েমেনের হুদাইদা বন্দর নগরী দখলে নেয়ার জন্য নতুন করে আগ্রাসন শুরু করেছে তখন তিনি এ হুঁশিয়ারি দেন। গতকাল (শুক্রবার) রাতে এক টুইট বার্তায় মুখপাত্র আব্দুস সালাম বলেন, "আমাদের জনগণ তাদের পূর্ণ শক্তি দিয়ে হুদাইদাকে রক্ষার মাধ্যমে আবার প্রমাণ করেছে যে, ইয়েমেন আগ্রাসীদের জন্য কবরস্থানে পরিণত হবে।"
গতকাল (শুক্রবার) সৌদি মদদপুষ্ট সন্ত্রাসীরা ঘোষণা দিয়েছে যে তারা হুদাইদা শহর দখলে নেয়ার জন্য নতুন করে অভিযান শুরু করেছে। একইসঙ্গে তারা দাবি করেছে যে, তারা বন্দরনগরীর উত্তর এবং পশ্চিম অংশে গুরুত্বপূর্ণ সফলতা পেয়েছে। আব্দুস সালাম সন্ত্রাসীদের এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, ইয়েমেনি জনগণের নজিরবিহীন প্রতিরোধ এবং সংগ্রামের ফলে আগ্রাসীরা তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারি নি।#
পার্সটুডে/বাবুল আখতার/১০
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন