সিরিয়ায় মার্কিন হামলার প্রতিবাদে জাতিসংঘে অভিযোগ করল দামেস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i65719-সিরিয়ায়_মার্কিন_হামলার_প্রতিবাদে_জাতিসংঘে_অভিযোগ_করল_দামেস্ক
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের হাজিন অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে দামেস্ক। জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো দু’টি আলাদা চিঠিতে এই প্রতিবাদ জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০১৮ ০৫:৩৭ Asia/Dhaka
  • সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
    সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের হাজিন অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে দামেস্ক। জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো দু’টি আলাদা চিঠিতে এই প্রতিবাদ জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন নেতৃত্বাধীন বাহিনী যাতে আর জাতিসংঘের অনুমতি ছাড়া এ ধরনের হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করতে না পারে সে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর (ফাইল ছবি)

আমেরিকার নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোটের জঙ্গিবিমান শুক্রবার রাতে হাজিন অঞ্চলে বোমাবর্ষণ করে। নির্বিচার ওই হামলায় সিরিয়ার অন্তত ২৬ নাগরিক নিহত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এর আগে গত ১৩ অক্টোবর এই হাজিন এলাকায়ই নিষিদ্ধ অস্ত্র হোয়াইট ফসফরাস বোমা হামলা চালিয়েছিল।

সিরিয়া এই নিয়ে দেশটিতে মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বহুবার জাতিসঙ্ঘের কাছে অভিযোগ করেছে। কিন্তু এসব অভিযোগের সঠিক কোনো জবাব পায়নি দামেস্ক। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১