আমেরিকা অনুতপ্ত হবে: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/west_asia-i65999-আমেরিকা_অনুতপ্ত_হবে_ড._রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানিরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের সব সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে। মার্কিন নেতাদের এটা জেনে রাখা উচিত যে, ইরানের উন্নয়ন ও অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না এবং চূড়ান্তভাবে তারাই অনুতপ্ত হবে। আজ (বুধবার) তেহরানে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
নভেম্বর ২১, ২০১৮ ১৪:৩৬ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রুহানি (বামে)
    প্রেসিডেন্ট রুহানি (বামে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানিরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের সব সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে। মার্কিন নেতাদের এটা জেনে রাখা উচিত যে, ইরানের উন্নয়ন ও অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না এবং চূড়ান্তভাবে তারাই অনুতপ্ত হবে। আজ (বুধবার) তেহরানে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন।

রুহানি বলেন, ইরান হচ্ছে সন্ত্রাসবাদ ও রাসায়নিক অস্ত্রের সবচেয়ে বড় শিকার এবং বর্তমানে গণবিধ্বংসী অস্ত্র মোকাবেলায় সবচেয়ে বড় ভূমিকা পালন করছে।  

ইরানে উদ্ধারকৃত মাদক দ্রব্য

ইরান বিশ্বব্যাপী অর্থ ও মাদক পাচার রোধের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান রুহানি। তিনি বলেন, ইরানের নিরাপত্তা ও সামরিক বাহিনী এ ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

ইসলামি বিপ্লবের পর থেকেই ইরান মাদক, অস্ত্র ও অর্থ চোরাচালান রোধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, ইরান কঠোর পদক্ষেপ না নিলে ইউরোপজুড়ে মাদকের ব্যবহার আরও কয়েক গুণ বেড়ে যেতো। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯