হিজবুল্লাহ নেতাকে হত্যা করার আহ্বান ইসরাইলি সেনা কমান্ডারের
https://parstoday.ir/bn/news/west_asia-i66146-হিজবুল্লাহ_নেতাকে_হত্যা_করার_আহ্বান_ইসরাইলি_সেনা_কমান্ডারের
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের একজন সেনা কমান্ডার। দখলদার সরকারের ৩০০তম পদাতিক ব্রিগেডের কমান্ডার কর্নেল রয় লেভি এই আহ্বান জানিয়ে বলেছেন, হিজবুল্লাহ নেতাকে হত্যা করতে পারলে তা হবে লেবাননের প্রতিরোধ আন্দোলনের জন্য বড় ধরনের ধাক্কা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ২৭, ২০১৮ ০৫:৫৯ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের একজন সেনা কমান্ডার। দখলদার সরকারের ৩০০তম পদাতিক ব্রিগেডের কমান্ডার কর্নেল রয় লেভি এই আহ্বান জানিয়ে বলেছেন, হিজবুল্লাহ নেতাকে হত্যা করতে পারলে তা হবে লেবাননের প্রতিরোধ আন্দোলনের জন্য বড় ধরনের ধাক্কা।

হিব্রু-ভাষার ইসরাইলি ম্যাগাজিন ‘মাআরাখোত’-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, আবার ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ শুরু করতে হবে। কর্নেল লেভি আরো লিখেছেন, বিমান বাহিনীর ছত্রছায়ায় লেবাননে কমান্ডো বাহিনী পাঠিয়ে নাসরুল্লাহকে হত্যা করতে হবে।

নিবন্ধে তিনি আরো বলেন, “নাসরুল্লাহর ব্যক্তিত্ব ও সামরিক অভিজ্ঞতা তাকে একটি অনন্য অবস্থানে নিয়ে গেছে। তাকে হত্যা করতে পারলে হিজবুল্লাহর যুদ্ধ করার মনোবল ভেঙে পড়বে।”

কর্নেল রয় লেভি

ইসরাইলি এই সেনা কমান্ডার তার নিবন্ধে লেবাননের গভীর অভ্যন্তরে অভিযান চালানোর পরামর্শ দিয়ে বলেন, এ ধরনের অভিযানে প্রচুর ঝুঁকি থাকা সত্ত্বেও তাতে অনেক লাভও রয়েছে।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর নেতৃত্বাধীন হিজবুল্লাহর প্রবল প্রতিরোধ আন্দোলনের মুখে ইহুদিবাদী ইসরাইল ১৯৯৯ সালে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়।

এ ছাড়া, ২০০৬ সালে লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে হিজবুল্লাহর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় তেল আবিব। যে ইসরাইল ১৯৬৭ সালে সম্মিলিত আরব বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে মাত্র সাত দিনেই বিজয় অর্জন করেছিল সেই ইসরাইলি বাহিনীকে ২০০৬ সালে ৩৩ দিন পর্যন্ত ঠেকিয়ে রাখতে সক্ষম হয় হিজবুল্লাহ। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭