ইসরাইলের ৮০ শতাংশ মানুষ হিজবুল্লাহ মহাসচিবকে বিশ্বাস করে: জরিপ
https://parstoday.ir/bn/news/west_asia-i66326-ইসরাইলের_৮০_শতাংশ_মানুষ_হিজবুল্লাহ_মহাসচিবকে_বিশ্বাস_করে_জরিপ
লেবাননের হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহর ভিডিও বার্তাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের গণমাধ্যম ‘ওয়ালা’ লিখেছে, হিজবুল্লাহ ইসরাইলের জন্য যেসব বিপদ সৃষ্টি করতে পারে ভিডিও বার্তায় সেসব বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। এই বার্তার মাধ্যমে ইসরাইল হুমকি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছে।
(last modified 2026-07-08T06:01:06+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৮ ০৮:২৫ Asia/Dhaka
  • হিজবুল্লাহ মহাসচিব
    হিজবুল্লাহ মহাসচিব

লেবাননের হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহর ভিডিও বার্তাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের গণমাধ্যম ‘ওয়ালা’ লিখেছে, হিজবুল্লাহ ইসরাইলের জন্য যেসব বিপদ সৃষ্টি করতে পারে ভিডিও বার্তায় সেসব বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। এই বার্তার মাধ্যমে ইসরাইল হুমকি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছে।

এদিকে, আরবি দৈনিক রায় আল ইউম ওই ভিডিও বার্তা সম্পর্কে লিখেছে, হাসান নাসরুল্লাহ বলেছেন লেবাননে হামলা চালালে ইসরাইল অনুতপ্ত হবে। এই বাস্তবতা উপলব্ধি করেই ইসরাইল ২০০৬ সালের পর থেকে লেবাননে আর হামলা চালায় নি।

পত্রিকাটি আরও লিখেছে, সর্ব সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ইসরাইলের ৮০ শতাংশ মানুষ হিজবুল্লাহ মহাসচিবের কথাকে বিশ্বাস করলেও ইসরাইলি নেতাদের কথাকে বিশ্বাস করেন না। তারা মনে করেন, নাসরুল্লাহ যা বলেন তাই করেন।

গত শুক্রবার লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব ইহুদিবাদী ইসরাইলের উদ্দেশে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেখানে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, লেবাননে নতুন কোনো আগ্রাসন চালানো হলে এর জন্য তেল আবিবকে অনুতপ্ত হতে হবে।

ভিডিও বার্তায় ইহুদিবাদী ইসরাইলের বিমান ঘাঁটি, সামরিক স্থাপনা, তেল শোধনাগার দিমোনা পরমাণু কেন্দ্রসহ বিভিন্ন কৌশলগত অবস্থানের স্যাটেলাইট ইমেজ এবং সুস্পষ্ট মানচিত্র দেখানো হয়েছে। এর মাধ্যমে বলা হয়েছে, হিজবুল্লাহর পাল্টা হামলায় এসবের অস্তিত্ব থাকবে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন