শেখ সালমানের কারাদণ্ড বহাল রেখেছে বাহরাইনের আদালত
https://parstoday.ir/bn/news/west_asia-i67675-শেখ_সালমানের_কারাদণ্ড_বহাল_রেখেছে_বাহরাইনের_আদালত
বাহরাইনের প্রখ্যাত শিয়া আলেম ও বিরোধীদলীয় নেতা শেখ আলী সালমানের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। বাহরাইনের বিচার বিভাগের একটি সূত্র আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে। প্রতিবেশী কাতারের হয়ে গোয়েন্দাগিরি করার কথিত অভিযোগে এ শাস্তি দেয়া হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৯ ১৪:১১ Asia/Dhaka
  • বাহরাইনের প্রখ্যাত শিয়া আলেম ও বিরোধীদলীয় নেতা শেখ আলী সালমান
    বাহরাইনের প্রখ্যাত শিয়া আলেম ও বিরোধীদলীয় নেতা শেখ আলী সালমান

বাহরাইনের প্রখ্যাত শিয়া আলেম ও বিরোধীদলীয় নেতা শেখ আলী সালমানের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। বাহরাইনের বিচার বিভাগের একটি সূত্র আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে। প্রতিবেশী কাতারের হয়ে গোয়েন্দাগিরি করার কথিত অভিযোগে এ শাস্তি দেয়া হয়।

গত ৫ নভেম্বর বিরোধী আল-ওয়েফাক জোটের মাহসচিব শেখ সালমানসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বাহরাইনের আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য দুই নেতা হলেন শেখ হাসান সুলতান ও আলী আল-আসওয়াদ। এর বিরুদ্ধে তারা আপিল করেছিলেন। কিন্তু আদালত তাদের আপিল খারিজ করে রায় বহাল রেখেছে। আজকের রায় চূড়ান্ত; আর পরিবর্তন করা যাবে না।

নভেম্বরে শেখ সালমানসহ বিরোধী নেতাদের যাবজ্জীবন কারাদণ্ড দিলে ইসলামি প্রজাতন্ত্র ইরান কঠোর নিন্দা জানিয়েছিল। কাতারের পক্ষে গোয়েন্দাগিরি করার অভিযোগ অস্বীকার আসছে দোহা।#  

পার্সটুডে/এসআইবি/২৮