ইসরাইল প্রকাশ্যে এনপিটি লঙ্ঘন করলেও নীরব জাতিসংঘ: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i70189-ইসরাইল_প্রকাশ্যে_এনপিটি_লঙ্ঘন_করলেও_নীরব_জাতিসংঘ_সিরিয়া
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল জাফারি বলেছেন, দখলদার ইসরাইল প্রকাশ্যে পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি এনপিটি লঙ্ঘন করলেও জাতিসংঘ কোনো কথাই বলছে না, চোখ বুঝে তা মেনে নিচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০১৯ ১৬:৫৭ Asia/Dhaka
  • ইসরাইল প্রকাশ্যে এনপিটি লঙ্ঘন করলেও নীরব জাতিসংঘ: সিরিয়া

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল জাফারি বলেছেন, দখলদার ইসরাইল প্রকাশ্যে পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি এনপিটি লঙ্ঘন করলেও জাতিসংঘ কোনো কথাই বলছে না, চোখ বুঝে তা মেনে নিচ্ছে।

তিনি বলেন, সিরিয়া ১৯৬০ এর দশকেই এনপিটিতে সই করেছে এবং ১৯৯২ সালে আইএইএ'র গ্যারান্টি চুক্তি মেনে নিয়েছে।

সিরিয়ার এই প্রতিনিধি আরও বলেন, পাশ্চাত্যের কয়েকটি দেশ দিমুনা পরমাণু কেন্দ্র নির্মাণে ইসরাইলকে সহযোগিতা দিয়েছে। এর ফলে পরমাণু অস্ত্র নির্মাণ করতে পেরেছে দখলদারেরা।

ইসরাইলের কাছে বর্তমানে ২০০ থেকে ৪০০ পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। তারা কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে পরমাণু কেন্দ্র পরিদর্শনের সুযোগ দেয় না। কিন্তু এ বিষয়ে জাতিসংঘসহ গোটা বিশ্ব নীরব। কিন্তু যেসব দেশ শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালাচ্ছে তাদের বিরুদ্ধে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭