পশ্চিম তীরে ইসরাইলি দখলদারির পক্ষে মার্কিন রাষ্ট্রদূতের সাফাই
https://parstoday.ir/bn/news/west_asia-i71059-পশ্চিম_তীরে_ইসরাইলি_দখলদারির_পক্ষে_মার্কিন_রাষ্ট্রদূতের_সাফাই
ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেবিড ফ্রাইডম্যান বলেছেন, অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের অন্তত কিছু অংশ দখলে রাখার অধিকার তেল আবিবের রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে একই ধরণের বক্তব্য দিয়েছিলেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর সরাসরি ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৮, ২০১৯ ১৬:৫০ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেবিড ফ্রাইডম্যান
    ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেবিড ফ্রাইডম্যান

ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেবিড ফ্রাইডম্যান বলেছেন, অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের অন্তত কিছু অংশ দখলে রাখার অধিকার তেল আবিবের রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে একই ধরণের বক্তব্য দিয়েছিলেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর সরাসরি ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

আজ (শনিবার) নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রাইডম্যান বলেন, কিছু সুনির্দিষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে পশ্চিম তীরের কিছু অংশ দখলে রাখার অধিকার আছে ইসরাইলের। ২০১৬ সালে ইসরাইলের অবৈধ বসতিস্থাপনের বিরুদ্ধে জাতিসংঘকে নিন্দা প্রস্তাব পাসের সুযোগ দিয়ে সাবেক ওবামা প্রশাসন সুষ্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও দাবি করেন তিনি। জাতিসংঘের প্রস্তাবে ফিলিস্তিনিদের অধিকারের প্রতি অগ্রাধিকার দেয়া হয়েছে বলেও দাবি করেন ফ্রাইডম্যান। 

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা স্বীকার করেছিলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব এবং সেখানে বসতিস্থাপন প্রক্রিয়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার পথে প্রধান বাধা।  

ফ্রাইডম্যান এমন সময় এসব মন্তব্য করলেন যখন চলিত মাসের শেষে দিকে ট্রাম্পের নয়া ষড়যন্ত্র 'ডিল অব দ্যা সেঞ্চুরি' র একটা অংশ বাহরাইনে উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। ফিলিস্তিনিরা ডিল অব দ্যা সেঞ্চুরির বিরোধিতা করেছে। ট্রাম্প ফিলিস্তিনিদের সব মৌলিক অধিকার চীরতরে ধ্বংস করতে এ ষড়যন্ত্র বাস্তবায়ন করছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। # 

পার্সটুডে/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।