‘ইরান ইস্যুতে আমেরিকাকে সমর্থন করবে না কাতার’
https://parstoday.ir/bn/news/west_asia-i71095-ইরান_ইস্যুতে_আমেরিকাকে_সমর্থন_করবে_না_কাতার’
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে-সানি বলেছেন, ইরান ও আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনায় তার দেশ মার্কিন নীতিকে পুরোপুরি সমর্থন করতে পারে না। কারণ তার দেশ এসব ইস্যুকে আঞ্চলিক প্রেক্ষাপট থেকে দেখে থাকে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৯ ১২:৩৬ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে-সানি (ফাইল ফটো)
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে-সানি (ফাইল ফটো)

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে-সানি বলেছেন, ইরান ও আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনায় তার দেশ মার্কিন নীতিকে পুরোপুরি সমর্থন করতে পারে না। কারণ তার দেশ এসব ইস্যুকে আঞ্চলিক প্রেক্ষাপট থেকে দেখে থাকে।

গতকাল (রোববার) লন্ডনে সংবাদিকদের কাছে কাতারি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, “ইরান ইস্যুতে আমেরিকার বর্তমান অবস্থান কোনো ইতিবাচক বা গঠনমূলক বার্তা দিচ্ছে না। আমরা ইরান ও আমেরিকার মধ্যে কোনো সংঘাত দেখতে চাই না কারণ আমরা এই দুই শক্তির মাঝখানে পড়ে যাব।”  

ইরানের সঙ্গে উত্তেজনায় মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছ আমেরিকা

সৌদি আরব ও সংযুক্ত আরব আমরাতকে লক্ষ্য করে কাতারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ দুটি দেশের অনুসৃত নীতি মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় সন্ত্রাসবাদ, সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সৌদি ও আমিরাতি সরকার লিবিয়া এবং মিশরসহ আফ্রিকা ও আরব অঞ্চলের বিভিন্ন দেশের ওপর কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ‘স্থিতিশীলতা’ সৃষ্টি করতে চায়। এ দুটি দেশ ইরানকে একঘরে করার যে চেষ্টা করছে তা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।