ইরানের সঙ্গে সম্পর্ক: ইরাকি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা
-
মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচেন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক রাখার জন্য ইরাকের একটি কোম্পানির ওপর অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। গতকাল (বুধবার) মার্কিন অর্থ মন্ত্রণালয় এ নিধোজ্ঞার কথা ঘোষণা করে।
ইরাকি কোম্পানির সঙ্গে সহযোগী দুটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। দাবি করা হচ্ছে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচেন দাবি করেন, ইরান থেকে অস্ত্র চোরাচালানের সঙ্গে ইরাকি এসব প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে। আইআইরজিসি’র কুদস ফোর্সের আঞ্চলিক শাখাগুলো এসব অস্ত্র ব্যবহার করছে। ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইরাকের যে কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার নাম সাউথ ওয়েলথ রিসোর্স কোম্পানি এবং রাজদানী বাগদাদে তার অবস্থান।
আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সম্প্রতি ইরানের পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এছাড়া, ইরানের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে চীনসহ বিশ্বের আরো বিভিন্ন দেশের আর্থিক ও প্রযুক্তি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।#
পার্সটুডে/এসআইবি/১৩