ইরানে হামলার জন্য ইরাকি ভূখণ্ড ব্যবহার করতে দেব না: প্রেসিডেন্ট সালিহ
https://parstoday.ir/bn/news/west_asia-i71510-ইরানে_হামলার_জন্য_ইরাকি_ভূখণ্ড_ব্যবহার_করতে_দেব_না_প্রেসিডেন্ট_সালিহ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর মার্কিন সামরিক আগ্রাসনের জন্য কোনো অবস্থাতেই ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না। এ ঘোষণা দিয়েছেন ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৬, ২০১৯ ১০:৫৬ Asia/Dhaka
  • ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ
    ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর মার্কিন সামরিক আগ্রাসনের জন্য কোনো অবস্থাতেই ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না। এ ঘোষণা দিয়েছেন ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ।

গতকাল (মঙ্গলবার) লন্ডনে সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করে বলেন, ইরাকে মার্কিন সেনাদের আমন্ত্রণ জানানো হয়েছে কেবলমাত্র উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য; অন্য কোনো কাজে নয়।   

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের ওপর নজরদারির জন্য ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখা হয়েছে। এ সম্পর্কে ইরাকের বক্তব্য কী- এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেন, বিষয়টি আমরা আগেই পরিষ্কার করেছি। তখনো আমরা বলেছি যে, একমাত্র দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার জন্য মার্কিন সেনা আনা হয়েছে।”

তিনি বলেন, “আমরা চাই না আমাদের ভূখণ্ড ইরানসহ কোনো প্রতিবেশীর বিরুদ্ধে কেউ ব্যবহার করুক। এটি অবশ্যই ইরাক ও আমেরিকার মধ্যকার চুক্তির অংশ নয়।”#  

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।