ইয়েমেন থেকে বহু সেনা প্রত্যাহার করেছে আরব আমিরাত
-
ইয়েমেনে নিহত আমিরাতি সেনার কফিন বহন করছে সহকর্মীরা
যুদ্ধকবলিত ইয়েমেন থেকে বহু সেনা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত। আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পর একরকম ভয় থেকে আমিরাত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ (শুক্রবার) জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার কারণে আবুধাবি চাইছে সেনা ও অস্ত্র দেশের ভেতরে থাকুক। এজন্য ইয়েমেনে থেকে সেনা প্রত্যাহার করেছে দেশটি।
পশ্চিমা কূটনীতিক জানান, গত তিন সপ্তাহ ধরে আরব আমিরাত সরকার ইয়েমেন থেকে বহু সেনা প্রত্যাহার করেছে। তবে সেনা প্রত্যাহারের কো নিশ্চিত করে আরব আমিরাতের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, তার সরকার ইয়েমেন থেকে সব সেনা প্রত্যাহার করবে না বরং সৌদি জোটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের যুদ্ধের হুমকি এবং ড্রোন পাঠিয়ে ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পর তা ভূপাতিত করার ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে স্বল্প মেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।