আরব লীগে ফিরতে হলে ইরান থেকে দূরে সরতে হবে: মহাসচিবের আবদার
https://parstoday.ir/bn/news/west_asia-i74139-আরব_লীগে_ফিরতে_হলে_ইরান_থেকে_দূরে_সরতে_হবে_মহাসচিবের_আবদার
আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বলেছেন, এই লীগের সদস্যপদ ফিরে পেতে চাইলে সিরিয়াকে ইরানের কাছ থেকে দূরে থাকতে হবে। তিনি সৌদি দৈনিক আশ-শারকুল আওসাতকে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার ওপর এই পূর্বশর্ত আরোপ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০২, ২০১৯ ০২:৪৫ Asia/Dhaka
  • আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত
    আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত

আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বলেছেন, এই লীগের সদস্যপদ ফিরে পেতে চাইলে সিরিয়াকে ইরানের কাছ থেকে দূরে থাকতে হবে। তিনি সৌদি দৈনিক আশ-শারকুল আওসাতকে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার ওপর এই পূর্বশর্ত আরোপ করেছেন।

আরব লীগের মহাসচিব সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সুদৃষ্টি পেতে এ পর্যন্ত বহুবার মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলোর বিরুদ্ধে বিশেষ করে ইরানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

২০১১ সালে সৌদি আরব, আমেরিকা ও তাদের আঞ্চলিক মিত্রদের সমর্থনে সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দেয়া হয়।  বিদেশি মদদে ওই সহিংসতা শুরু হওয়ার পর ২০১১ সালেই সৌদি আরব ও আরব আমিরাতের চাপে সিরিয়ার সদস্যপদ বাতিল করে আরব লীগ।

ইরানের সামরিক উপদেষ্টাদের সহযোগিতায় সাম্প্রতিক সময়ে সিরিয়া থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস’কে পুরোপুরি নির্মূল করতে সক্ষম হয়েছে দেশটির সেনাবাহিনী। সিরিয়ায় তৎপর অন্যান্য ছোট সন্ত্রাসী গোষ্ঠীও বর্তমানে পরাজয়ের মুখে রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।