সিরিয়ায় তুর্কি ড্রোন ভূপাতিত
অক্টোবর ১৭, ২০১৯ ১২:৫৩ Asia/Dhaka
-
ড্রোন
সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের একটি চালকবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত হয়েছে। সিরিয়ার হাসাকা প্রদেশের তাল-তামার এলাকার অদূরে একটি গ্রামে ড্রোনটি ভূপাতিত হয়েছে।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে। তবে ড্রোনটি সিরিয়ার সেনাবাহিনী ভূপাতিত করেছে কিনা তা স্পষ্ট হয়।
গত বুধবার থেকে সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তুরস্কের সেনাবাহিনী। কুর্দি গেরিলারাও সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করছে।
এছাড়া তুর্কি বাহিনীকে যৌথভাবে মোকাবেলার জন্য সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে সমঝোতায় পৌঁছেছে কুর্দি যোদ্ধারা।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ