কুর্দি অঞ্চলে রাসায়নিক হামলার খবর; তুরস্ক বলছে সন্ত্রাসীদের কাজ
-
হামলার কারণে এলাকা ছেড়ে পালাচ্ছে মানুষ
সিরিয়ার উত্তর-পূর্বের যেখানে তুর্কি অভিযান চলছে সেখানে রাসায়নিক হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, যে এলাকাকে ঘিরে 'অপারেশন পিস স্প্রিং' চলছে সেখানে রাসায়িক হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং এই হামলা চালিয়েছে কুর্দিরা।
তিনি কুর্দিদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে বলেন, কুর্দিদের মাধ্যমে রাসায়নিক হামলার তথ্য গোয়েন্দা মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে।
এর আগে সিরিয়ার কুর্দিরা তাদের এলাকায় নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের জন্য আঙ্কারাকে অভিযুক্ত করে বলেছিল, রাস আল আইন শহরের অধিবাসীদের ওপর নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে তুর্কি সেনারা। তারা এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজের কাছে বিচার চেয়েছে।
কুর্দিরা এর আগে আরও বলেছিল, তুর্কি বাহিনী নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।