কুদস এবং গাজাবাসীদের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন হবে না: মাহমুদ আব্বাস
https://parstoday.ir/bn/news/west_asia-i75181-কুদস_এবং_গাজাবাসীদের_অংশগ্রহণ_ছাড়া_কোনো_নির্বাচন_হবে_না_মাহমুদ_আব্বাস
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস বলেছেন কুদস এবং গাজাবাসীদের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০১৯ ১৮:৩৫ Asia/Dhaka
  • মাহমুদ আব্বাস
    মাহমুদ আব্বাস

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস বলেছেন কুদস এবং গাজাবাসীদের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন হবে না।

ফিলিস্তিনের সকল দল ও গোষ্ঠি আসন্ন নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইতোপূর্বে মাহমুদ আব্বাসের চিঠির জবাবে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছিল কুদস, গাজা এবং পশ্চিম তীরে যদি একই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তারা অংশ নিতে সম্মত আছে।

২০০৬ সালে ফিলিস্তিনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে হামাস জয়ী হয়েছিল। বিগত ১৩ বছর নির্বাচন হয় নি। সে কারণে হামাসসহ ফিলিস্তিনের সকল দল ও গোষ্ঠি নির্বাচন চায়।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।