হোয়াসটঅ্যাপের বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দাগিরির ভ্যান
https://parstoday.ir/bn/news/west_asia-i75559-হোয়াসটঅ্যাপের_বিরুদ্ধে_ইসরাইলের_গোয়েন্দাগিরির_ভ্যান
সাইপ্রাসের পুলিশ, ইহুবাদীইসরাইলের গুপ্তচর সংস্থা ওয়াইস্পিয়ারের মালিকানাধীন গোয়েন্দাগিরির ভ্যান নিয়ে তদন্ত জোরদার করেছে। উঁচু প্রযুক্তির এ গোয়েন্দা ভ্যান সাইপ্রাসে কি উদ্দেশ্যে গেছে পুলিশ এখন তা সঠিকভাবে জানতে পারে নি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ২৯, ২০১৯ ১৫:০৫ Asia/Dhaka
  • ইহুবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা ওয়াইস্পিয়ারের রহস্যজনক ভ্যান
    ইহুবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা ওয়াইস্পিয়ারের রহস্যজনক ভ্যান

সাইপ্রাসের পুলিশ, ইহুবাদীইসরাইলের গুপ্তচর সংস্থা ওয়াইস্পিয়ারের মালিকানাধীন গোয়েন্দাগিরির ভ্যান নিয়ে তদন্ত জোরদার করেছে। উঁচু প্রযুক্তির এ গোয়েন্দা ভ্যান সাইপ্রাসে কি উদ্দেশ্যে গেছে পুলিশ এখন তা সঠিকভাবে জানতে পারে নি।

সাইপ্রাসের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী লারনাকায় রয়েছে ওয়াইস্পিয়ারের সদর দফতর। চলতি মাসের গোড়ার দিকে সেখানে তল্লাসি চালায় পুলিশ এবং রহস্যজনক ভ্যানকে আটক করে। এরপর থেকে এটি পুলিশের হেফাজতে রয়েছে। সাইপ্রাসের কোনও নাগরিকের ব্যক্তিগত তথ্য এর মাধ্যমে হাতিয়ে নেয়া হয়েছে কিনা তা বের করার চেষ্টা চলছে।

গত সপ্তাহে দেশটির বিচারমন্ত্রী, পুলিশ প্রধান এবং কট্টর বামদল আকেলের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন প্রেসিডেন্ট অ্যানাসটাসিয়াডেস। এ দলটিই প্রথম এ ভ্যান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। বৈঠকের পর তিনি বলেন, সাইপ্রাসের কোনও নাগরিকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া হলে তা মোটেও সহ্য করা হবে না। 

'হোয়াসঅ্যাপ এবং ফেসবুকের বার্তা আদান-প্রদানসহ স্মার্টফোনের সব অ্যাপের বিরুদ্ধে এ দিয়ে আড়িপাতা যায়'

রহস্যজনক এ ভ্যান নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ফোর্বেস। প্রতিবেদনে অত্যাধুনিক এ ভ্যান নিয়ে অনেক কথা বলা হয়। এতে ৯০ লাখ ডলার সমপরিমাণ মূল্যের আড়িপাতার যন্ত্রপাতি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। হোয়াসঅ্যাপ এবং ফেসবুকের বার্তা আদান-প্রদানসহ স্মার্টফোনের সব অ্যাপের বিরুদ্ধে এ দিয়ে আড়িপাতা যায়। ওয়াইস্পিয়ারের প্রতিষ্ঠাতা তাল দিলিয়ান এমন দাবি করেছেন। তিনি আরও বলেন, এক কিলোমিটার দূর থেকে এ দিয়ে যে কোনও স্মার্টফোনের বিরুদ্ধে আড়িপাতা যাবে।

ইহুদিবাদী ইসরাইলের সামরিক গোয়েন্দা বাহিনীর সাবেক কর্মকর্তা আরও বলেন, গোয়েন্দাগিরির মধ্য দিয়ে তার কোম্পানি প্রচুর টাকা কামিয়েছে। বার্তা আদান-প্রদানে ব্যবহৃত অ্যাপগুলোর বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তি চালানোর জোরদার তৎপরতা চালাচ্ছে তেল আবিব। এতে ওয়াইস্পিয়ারের আরও টাকা কামানোর পথ খুলে গেছে বলেও জানান তিনি।

পার্সটুডে/মূসা রেজা/ ২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।