ইরাকে ১০০ বোমা উদ্ধার
https://parstoday.ir/bn/news/west_asia-i75882-ইরাকে_১০০_বোমা_উদ্ধার
ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী 'হাশ্‌দ আশ শাবি' উত্তরাঞ্চলীয় কারকুক প্রদেশে একশ' বোমা নিষ্ক্রিয় করেছে। হাশ্‌দ আশ শাবি এক বিবৃতিতে বলেছে, তাদের ১৬তম ব্রিগেড গতকাল (বুধবার) প্রদেশের 'তেল আহমাদ' এলাকা থেকে একশ' বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৯ ১৩:৩৪ Asia/Dhaka
  • হাশ্‌দ আশ শাবির গাড়ী বহর
    হাশ্‌দ আশ শাবির গাড়ী বহর

ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী 'হাশ্‌দ আশ শাবি' উত্তরাঞ্চলীয় কারকুক প্রদেশে একশ' বোমা নিষ্ক্রিয় করেছে। হাশ্‌দ আশ শাবি এক বিবৃতিতে বলেছে, তাদের ১৬তম ব্রিগেড গতকাল (বুধবার) প্রদেশের 'তেল আহমাদ' এলাকা থেকে একশ' বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে।

এর আগে গত রোববার দিয়ালা প্রদেশে অভিযান চালিয়ে আইএস বা দায়েশ সন্ত্রাসীদের একটি আস্তানা ধ্বংস করেছে। দিয়ালা প্রদেশের ওই সন্ত্রাসী আস্তানাটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে দিয়ালা প্রদেশ ছাড়াও কারকুক ও সালাউদ্দিন প্রদেশের লোকদেরকে এনে প্রশিক্ষণ দেওয়া হতো।

গত শনিবার রাত থেকে পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে হাশ্‌দ আশ শাবি।

ইরাকে আইএস সন্ত্রাসীদের পরাজিত করতে হাশ্‌দ আশ শাবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।