আমেরিকার নিন্দা করলেন ইরাকের সাবেক প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i75974-আমেরিকার_নিন্দা_করলেন_ইরাকের_সাবেক_প্রধানমন্ত্রী
ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের কয়েকজন নেতাকে মার্কিন সরকার কালো তালিকাভুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে তার নিন্দা জানিয়েছেন ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৯ ১৬:২৪ Asia/Dhaka
  • ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি
    ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি

ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের কয়েকজন নেতাকে মার্কিন সরকার কালো তালিকাভুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে তার নিন্দা জানিয়েছেন ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি।

আজ (রোববার) ইরাকের সাফাক নিউজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন,  “যাদেরকে আমেরিকা কালো তালিকাভুক্ত করেছে এবং নিষেধাজ্ঞার আওতায় এনেছে তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় ইরাকি বাহিনীকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছেন। ফলে আমেরিকার এই নিষেধাজ্ঞা এবং কালো তালিকাভুক্তিকরণের পদক্ষেপকে আমরা জোরালোভাবে প্রত্যাখ্যান করছি।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

আদিল আব্দুল মাহদি বলেন, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তিরা তাদের অতীত রেকর্ড এবং রাজনৈতিক ভূমিকার জন্য ইরাকি নেতাদের কাছে সুপরিচিত।

গত ৬ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মোবিলাইজেশন ইউনিটের নেতা কায়েস আল-খাজালি এবং তার ভাই লাইটসের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেন। এছাড়া, মোবিলাইজেশন ইউনিটের আরো কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার। এসব ব্যক্তিকে মার্কিন অর্থ মন্ত্রণালয় হত্যা, অপহরণ এবং নির্যাতনের সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৫