আরব আমিরাতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছে ইসরাইল
-
আবু ধাবির একটি সাধারণ দৃশ্য
ইহুদিবাদী ইসরাইলের কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয়ার অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ দীর্ঘদিন ধরে গোপনে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করে আসছিল। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এখন প্রকাশ্যে ইসরাইলি প্রতিনিধিদলকে সেদেশে সম্মেলনে অংশ নেয়ার অনুমতি দিল।
ফিলিস্তিনের তথ্যবিষয়ক কেন্দ্র জানিয়েছে, ইসরাইলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিনা যিলবারের নেতৃত্বে প্রতিনিধিদলটি এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছেছে। সংযুক্ত আরব আমিরাতে সম্মেলনটি গতকাল (সোমবার) শুরু হওয়ার কথা এবং আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
আরব জনগণের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার আশা নিয়ে ইহুদিবাদী ইসরাইল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এক্সপো ২০২০-এ অংশ নেবে বলে খবর বের হওয়ার একদিন পর আবুধাবিতে আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলের অংশ নেয়ার তথ্য প্রকাশ হলো। এক্সপোতে ইসরাইলের একটি প্যাভিলিয়ন থাকবে। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্যাভিলিয়নকে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের অংশ বলে মন্তব্য করেছেন।#
পার্সটুডে/এসআইবি/১৭