বাগদাদের গ্রিন জোনে কয়েক দফা রকেট হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i76452-বাগদাদের_গ্রিন_জোনে_কয়েক_দফা_রকেট_হামলা
ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা- গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে গতরাতে (শনিবার রাতে) কয়েক দফা রকেট হামলা হয়েছে। এ ছাড়া, মার্কিন সেনা অবস্থান নেয়া জাদ্রিয়া এলাকা ও বালাদ বিমান ঘাঁটিও রকেট হামলার শিকার হয়েছে। তবে এসব হামলায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ইরাকের সেনাবাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০২০ ০৩:০৫ Asia/Dhaka
  • বাগদাদের গ্রিন জোন (ফাইল ছবি)
    বাগদাদের গ্রিন জোন (ফাইল ছবি)

ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা- গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে গতরাতে (শনিবার রাতে) কয়েক দফা রকেট হামলা হয়েছে। এ ছাড়া, মার্কিন সেনা অবস্থান নেয়া জাদ্রিয়া এলাকা ও বালাদ বিমান ঘাঁটিও রকেট হামলার শিকার হয়েছে। তবে এসব হামলায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ইরাকের সেনাবাহিনী।

ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের সেলিব্রেশন স্কয়ার ও জাদ্রিয়া এলাকা এবং সালাহউদ্দিন প্রদেশের বালাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে কোনো প্রাণহানি হয়নি।

বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে দুটি কাতিউশা রকেট নিক্ষিপ্ত হয়েছে।  অন্যদিকে পুলিশ জানিয়েছে, বাগদাদের জাদ্রিয়া এলাকায় একটি মর্টার আঘাত হেনেছে এবং এতে পাঁচজন আহত হয়েছেন। 

বাগদাদ বিমানবন্দরে মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার একদিন পর এসব হামলা হল। তবে এখন পর্যন্ত কেউ  এসব হামলার দায় স্বীকার করেনি।#       

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।