শান্তি চুক্তির নামে ইসরাইলের ‘পকেট ভর্তি’; ফুঁসে উঠেছে মধ্যপ্রাচ্যের জনমত
-
ফিলিস্তিনিদের বিক্ষোভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার নামে মূলত ইসরাইলের স্বার্থ সংরক্ষণের যে কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ বা শতাব্দির সেরা চুক্তি প্রকাশ করেছেন তাতে মধ্যপ্রাচ্যের জনগণ ফুঁসে উঠেছে।
গতকাল (মঙ্গলবার) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। সে সময় তার পাশে ছিলেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে জনগণ বিশেষ করে ফিলিস্তিনের জনগণ এবং রাজনৈতিক নেতারা ‘শতাব্দীর সেরা বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন।
তারা এই চুক্তিকে গভীর ষড়যন্ত্র এবং ফিলিস্তিনি জনগণের জন্য মারাত্মক বিপর্যয় বলে মন্তব্য করেছেন। এই চুক্তিকে ‘নতুন বেলফোর ঘোষণা’ বলেও অভিহিত করছেন তারা। অনেকে বলছেন, ট্রাম্পের এই কথিত শান্তি চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি জনজীবনে আরো বেশি দুর্ভোগ-দুর্দশা নেমে আসবে।
সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১৫ লাখ ফিলিস্তিনি ট্রাম্পের এ চুক্তিকে তাদের জন্য ভাগ্য-বিপর্যয় হিসেবে দেখছেন। কারণ এই চুক্তিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করা হয় নি। পাশাপাশি ভবিষ্যতে তারা নিজেদের ভাগ্য নির্ধারণ করার কোন প্রক্রিয়ায় থাকতে পারবেন না। ট্রাম্পের এই কথিত ডিল অব দ্যা সেঞ্চুরির বিরুদ্ধে এরইমধ্যে বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই বেআইনি চুক্তির কারণে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি জনগণের অধিকার আরো মারাত্মকভাবে লঙ্ঘনের সুযোগ পাবে।#
পার্সটুডে/এসআইবি/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।