ফিলিস্তিনি বন্দিদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়েছেন এক ইসরাইলি ডাক্তার
https://parstoday.ir/bn/news/west_asia-i78206-ফিলিস্তিনি_বন্দিদের_মধ্যে_করোনাভাইরাস_ছড়িয়েছেন_এক_ইসরাইলি_ডাক্তার
ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিটির প্রধান কাদরি আবু বকর বলেছেন, ফিলিস্তিনি কারাবন্দিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য করোনাভাইরাসে আক্রান্ত একজন চিকিৎসককে পাঠানোয় এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১২, ২০২০ ১৩:৪১ Asia/Dhaka
  • ফিলিস্তিনি বন্দিদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়েছেন এক ইসরাইলি ডাক্তার

ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিটির প্রধান কাদরি আবু বকর বলেছেন, ফিলিস্তিনি কারাবন্দিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য করোনাভাইরাসে আক্রান্ত একজন চিকিৎসককে পাঠানোয় এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি বলেছেন, পাঁচ দিন আগে ইসরাইলি কারা কর্তৃপক্ষ 'আসকালান' কারাগারে যে চিকিৎসককে পাঠিয়েছিলেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তিনি ফিলিস্তিনি কারাবন্দি রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। ডাক্তারের সংস্পর্শে আসা ফিলিস্তিনি এরপর সব সহবন্দির সংস্পর্শে এসেছেন এবং তাদের সঙ্গে স্বাভাবিকভাবে বসবাস করেছেন।

এ অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো বন্দি প্রাণ হারালে এর দায় দখলদার ইসরাইলকে বহন করতে হবে বলে তিনি সতর্ক করেছেন।

মাইক্রোেস্কোপে করোনাভাইরাসকে যেমন দেখায়

দখলদার ইসরাইলে করানাভাইরাস ছড়িয়ে পড়ার পরও কারাগারগুলোতে এ রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে কোনো পদক্ষেপ নেয়া হয় নি বলে জানান কাদরি আবু বকর।

ইহুদিবাদী ইসরাইলে প্রায় একশ' জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।