বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i79225-বাশার_আসাদের_সঙ্গে_সাক্ষাৎ_করলেন_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে রাজধানী দামেস্কে সাক্ষাৎ করেছেন। আজ (সোমবার) একদিনের সফরে তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালদ আল-মুয়াল্লেমের সঙ্গেও বৈঠক করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২০, ২০২০ ১৩:৫১ Asia/Dhaka
  • সিরিয়ার সফরে জাওয়াদ জারিফ
    সিরিয়ার সফরে জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে রাজধানী দামেস্কে সাক্ষাৎ করেছেন। আজ (সোমবার) একদিনের সফরে তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালদ আল-মুয়াল্লেমের সঙ্গেও বৈঠক করেন।

জাওয়াদ জারিফ ইরানের একটি শীর্ষ পর্যায়ের রাজনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তেহরান থেকে দামেস্কে পৌঁছানোর পর তাকে সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বিমানবন্দরে স্বাগত জানান।

দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়ে ইরানি প্রতিনিধিদল সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে। এছাড়া, সিরিয়ার চলমান সন্ত্রাসবিরোধী যুদ্ধের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়া দীর্ঘদিন ধরে অত্যন্ত গভীর সম্পর্ক বজায় রেখে চলেছে। ২০১১ সালে সিরিয়ায় যখন সন্ত্রাসীদের তাণ্ডব শুরু হয় তখন থেকে ইরান সিরিয়া সরকারকে সামরিক পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছে।#

পার্সটুডে/এসআইবি/২০