হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা: জার্মানির রাষ্ট্রদূতকে তলব করেছে লেবানন
https://parstoday.ir/bn/news/west_asia-i79620-হিজবুল্লাহকে_সন্ত্রাসী_সংগঠন_ঘোষণা_জার্মানির_রাষ্ট্রদূতকে_তলব_করেছে_লেবানন
জার্মানি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার যে ঘোষণা দিয়েছে তার প্রতিবাদে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৫, ২০২০ ১৩:৪০ Asia/Dhaka
  • লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কুজকাওয়াজ
    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কুজকাওয়াজ

জার্মানি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার যে ঘোষণা দিয়েছে তার প্রতিবাদে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিত্তি জার্মানির রাষ্টদূত জর্জ বার্গলিনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে জার্মানির ঘোষণার বিষয়ে সঠিক ব্যাখ্যা  দাবি করেন। 

জার্মানির কূটনীতিক বার্গলিন দাবি করেন যে জার্মানি হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালোতালিকাভুক্ত করেনি। জার্মানির ভূখণ্ডে প্রতিরোধকামী সংগঠনটির কার্যক্রম কেবল নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরো বলেন, অনেক আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে এর বাস্তবায়ন শুরু হয়েছে। এ সময়  লেবাননের পররষ্ট্রমন্ত্রী হিত্তি তার দেশের রাজনীতির ক্ষেত্রে হিজবুল্লাহর প্রভাবশালী ভূমিকার কথা উল্লেখ করে বলেন, লেবাননের জনগণ এবং সংসদের এক বিরাট অংশ প্রতিনিধিত্ব করছে এ সংগঠনটি। 

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিত্তি

জার্মান সরকার গত ৩০ এপ্রিল হিজবুল্লাহকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দেশটিতে এই সংগঠনের তৎপরতা নিষিদ্ধ করে। এরপর জার্মান পুলিশ সেদেশের বিভিন্ন স্থানে হানা দিয়ে হিজবুল্লাহর সঙ্গে যোগসাজশের সাজানো অভিযোগে বেশ কিছুব্যক্তিকে আটক করে। এদিকে, আমেরিকার চাপের মুখে এবং ইহুদিবাদী ইসরাইলকে সন্তুষ্ট করতেই জার্মানি হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন এ সংগঠনটির মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।#

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।