আমিরাতের চুক্তির পর থেকে গাজায় প্রতিদিনই হামলা করছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i82368-আমিরাতের_চুক্তির_পর_থেকে_গাজায়_প্রতিদিনই_হামলা_করছে_ইসরাইল
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। গত সাত দিন ধরে গাজায় আকাশ থেকে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৮, ২০২০ ১৪:৩০ Asia/Dhaka
  • আমিরাতের চুক্তির পর থেকে গাজায় প্রতিদিনই হামলা করছে ইসরাইল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। গত সাত দিন ধরে গাজায় আকাশ থেকে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি বাহিনী।

প্রতিদিনই বিমানের সাহায্যে হামলা করা হচ্ছে। তাদের দাবি, হামাসের অবস্থানে হামলা হচ্ছে। হামলার পর ইসরাইলি সেনাবাহিনী বরাবরের মতো একই অজুহাত দেখিয়েছে।

বিবৃতিতে বলেছে, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে বেলুনে করে আগুনের গোলা পাঠানোর জবাবে হামলা চালানো হচ্ছে। সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্থাপনের চুক্তি হওয়ার পর থেকে তাণ্ডব বেড়েছে। এই চুক্তির বিরুদ্ধে ফিলিস্তিনিদের মনে নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে।

গাজার নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, আজ শেষ রাতে ইসরাইলি বাহিনীর ফাইটার জেট থেকে রাফাহ ও বেইত লাহিয়ায় হামাসের পর্যবেক্ষণ পোস্ট লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে।

গত বৃহস্পতিবার দখলদার ইসরাইল ও আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে একটি চুক্তিতে সই করেছে। দুই দেশের এই চুক্তিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

একইভাবে ফিলিস্তিনের হামাসসহ সব দল ও সংগঠন আমিরাতের ওই পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।#  

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।