সৌদি বিমানবন্দরে আবার হুথিদের ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i82678-সৌদি_বিমানবন্দরে_আবার_হুথিদের_ড্রোন_হামলা
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা আবারো ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনে বিরুদ্ধে সৌদি আরব যে লাগাতার বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে হুথিরা এই ড্রোন হামলা চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩১, ২০২০ ০৪:৩০ Asia/Dhaka
  • সৌদি আরবের আবহা বিমানবন্দরে গত বছরের জুন মাসে হুথিরা ক্ষেপণাস্ত্র হামলা চালায়
    সৌদি আরবের আবহা বিমানবন্দরে গত বছরের জুন মাসে হুথিরা ক্ষেপণাস্ত্র হামলা চালায়

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা আবারো ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনে বিরুদ্ধে সৌদি আরব যে লাগাতার বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে হুথিরা এই ড্রোন হামলা চালিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ড্রোন হামলার কথা স্বীকার করেছে তবে তারা দাবি করেছে যে, তারা বিস্ফোরক বোঝাই একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, আবহা বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয় এবং ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের উপরে পড়ে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

সৌদি আরবের বিরুদ্ধে আনসারুল্লাহ আন্দোলনের প্রতিরোধযুদ্ধ

গতমাসে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল কমপ্লেক্সে ড্রোন হামলা চালিয়েছিল। সে সময়ও আরব জোট দাবি করেছিল- তারা চারটি ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝাই ৬টি ড্রোন ভূপাতিত করেছে।

গত প্রায় এক বছর ধরে ইয়েমেনে হুথি যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিভিন্ন তেলস্থাপনা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্রদেশ ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের হুথিরা এ আগ্রাসনের বিরুদ্ধে এখন শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।#

পার্সটুডে/এসআইবি/৩১