সৌদি কারাগারে কষ্টে আছেন হামাসের প্রতিনিধি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
https://parstoday.ir/bn/news/west_asia-i83630-সৌদি_কারাগারে_কষ্টে_আছেন_হামাসের_প্রতিনিধি_অ্যামনেস্টি_ইন্টারন্যাশনাল
সৌদি কারাগারে আটক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধির মানবেতর জীবনযাপনের তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৬, ২০২০ ০৪:৪০ Asia/Dhaka
  • সৌদি আরবের একটি কারাগার (ফাইল  ছবি)
    সৌদি আরবের একটি কারাগার (ফাইল ছবি)

সৌদি কারাগারে আটক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধির মানবেতর জীবনযাপনের তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অ্যামনেস্টি সোমবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, সৌদি আরবে নিযুক্ত হামাসের বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ খেদারি ও তার ছেলে হানি’কে ২০১৯ সালে আটক করে সৌদি কারাগারে নিক্ষেপ করা হয়। পিতা-পুত্র বর্তমানে অপমানজনক পরিস্থিতিতে জীবন কাটাচ্ছেন এবং জেলখানায় তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

ইসমাইল হানিয়া

বিবৃতিতে বলা হয়, খেদারিকে বিনা অভিযোগে আটক করে কনডেম সেলে রেখে দেয়া হয়েছে। তাকে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে এবং এখন পর্যন্ত তাকে আইনজীবী পর্যন্ত নিয়োগ করতে দেয়া হয়নি।

সৌদি সরকার ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে খাদারিসহ আরো বহু ফিলিস্তিনিকে আটক করে রেখেছে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বহুবার তার প্রতিনিধিকে মুক্ত করার আহ্বান জানালেও রিয়াদ তাতে সাড়া দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছে।

সম্প্রতি হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ব্যক্তিগতভাবে সৌদি রাজা সালমানকে বার্তা পাঠিয়ে হামাস প্রতিনিধিসহ আটক সকল ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।