হাসপাতালে হামলার নিন্দা জানালো জাতিসংঘ ও সিরিয়া
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়াসহ নানা দেশের হাসপাতাল, স্বাস্থ্য-সেবা কেন্দ্র ও ত্রাণ-কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে এ সংস্থার সদস্যদের সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করেছে।
সিরিয়ার সন্ত্রাসিরা আলেপ্পোয় একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল মঙ্গলবার এই প্রস্তাব পাশ করে।
সরকারি সেনাদের নিয়ন্ত্রিত এ অঞ্চলে বিদেশী মদদপুষ্ঠ সন্ত্রাসীদের পরিচালিত গতকালের ওই নৃশংস হামলায় অন্তত ১৯ জন বেসামরিক সিরিয় নাগরিক নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন হাসপাতালগুলোতে ‘ইচ্ছাকৃত ও সরাসরি হামলার’ নিন্দা জানিয়ে এ ধরনের হামলাকে ‘যুদ্ধ-অপরাধ’ বলে মন্তব্য করেছেন।
সিরিয়ার সরকারও জাবিত এলাকার ওই হাসপাতালে তাকফিরি সন্ত্রাসদের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
‘ডক্টরস উইদআউট দ্যা বর্ডার’ নামের আন্তর্জাতিক সংস্থাও ওই হামলার নিন্দা জানিয়েছে এবং হাসপাতালগুলোতে হামলা বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।
সিরিয়ার সরকারি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে আলেপ্পোর হাসপাতালে হামলার ঘটনায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আলকায়দার শাখা আন নুসরা, আহরার আশ শাম ও জাইশুল ইসলামকে দায়ী করেছে। সরকারি সশস্ত্র বাহিনী এইসব হামলার উপযুক্ত জবাব দিবে বলে ঘোষণা করেছে।
মু. আমির হুসাইন/৪