৪ দেশের নিখুঁত ক্ষেপণাস্ত্র ২০২১ সালের বড় হুমকি: ইসরাইলি গবেষণা সংস্থা
https://parstoday.ir/bn/news/west_asia-i85881-৪_দেশের_নিখুঁত_ক্ষেপণাস্ত্র_২০২১_সালের_বড়_হুমকি_ইসরাইলি_গবেষণা_সংস্থা
ইহুদিবাদী ইসরাইলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিস জানিয়েছে, চলতি ২০২১ সালে ইসরাইলের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র। এই প্রতিষ্ঠান এক গবেষণা রিপোর্টে এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ০৭, ২০২১ ১৯:২৩ Asia/Dhaka
  • ইরানি ক্ষেপণাস্ত্র
    ইরানি ক্ষেপণাস্ত্র

ইহুদিবাদী ইসরাইলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিস জানিয়েছে, চলতি ২০২১ সালে ইসরাইলের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র। এই প্রতিষ্ঠান এক গবেষণা রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিস আরও বলেছে, ২০২০ সালে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্প জোরদার করায় ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন সূচিত হয়। এ সময় ইসরাইলের সেনাবাহিনীর শক্তি হ্রাস পেয়েছে।

ইসরাইলের এই প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে দখলদার সরকারকে পরামর্শ দিয়ে বলেছে, ২০২১ সালে মিশর, জর্ডান ও ফিলিস্তন স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করতে হবে। একইসঙ্গে হামাস যাতে শক্তি বাড়াতে না পারে সে পদক্ষেপ নিতে হবে। হামাসের সামরিক হামলা ঠেকানোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিসের রিপোর্টে দাবি করা হলেও বাস্তবতা হচ্ছে ইরান এখনও এই সমঝোতায় রয়েছে এবং সমঝোতার শর্ত মেনেই কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত রেখেছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।