ইয়েমেনের দ্বীপে গোয়েন্দা ঘাঁটি প্রতিষ্ঠা করছে ইসরাইল ও আরব আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i87602-ইয়েমেনের_দ্বীপে_গোয়েন্দা_ঘাঁটি_প্রতিষ্ঠা_করছে_ইসরাইল_ও_আরব_আমিরাত
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্মিলিতভাবে গুপ্তচর প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘদিন ধরে দু'পক্ষের মধ্যে গোপন সহযোগিতা থাকলেও গত আগস্ট মাসে ইসরাইল এবং আরব আমিরাতের মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি হয়েছে এবং তারপর আগের  গোপন সহযোগিতায় এখন প্রকাশ্যে রূপ দিয়েছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ০২:৪৯ Asia/Dhaka
  • ইয়েমেনের দ্বীপে গোয়েন্দা ঘাঁটি প্রতিষ্ঠা করছে ইসরাইল ও আরব আমিরাত

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্মিলিতভাবে গুপ্তচর প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘদিন ধরে দু'পক্ষের মধ্যে গোপন সহযোগিতা থাকলেও গত আগস্ট মাসে ইসরাইল এবং আরব আমিরাতের মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি হয়েছে এবং তারপর আগের  গোপন সহযোগিতায় এখন প্রকাশ্যে রূপ দিয়েছে। 

দু'পক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পর সর্বপ্রথম ইসরাইলের যে সরকারি কর্মকর্তা সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন তিনি হচ্ছেন গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন। তার ওই সফরে ইসরাইল ও আরব আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় নিরাপত্তা এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়।

কৌশলগত সকোত্রা দ্বীপ

ইয়োসি কোহেনের সফরের অল্প সময়ের মধ্যেই এ তথ্য পরিষ্কার হয়ে যায় যে আবুধাবি এবং তেল আবিব ইয়েমেনের কৌশলগত সকোত্রা দ্বীপে গোয়েন্দা প্রকল্প গড়ে তোলার কাজে লিপ্ত রয়েছে।

জে ফোরাম নামের একটি ইহুদি প্রভাবিত সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, পুরো মধ্যপ্রাচ্যে বিশেষ করে বাবুল মান্দেব প্রণালীসহ এডেন উপসাগরে নজরদারি চালানোর লক্ষ্য নিয়ে এই গোয়েন্দা প্রকল্প গড়ে তোলা হচ্ছে। বাবুল মান্দেব ও এডেন উপসাগর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট।#

পার্সটুডে/এসআইবি/১৯