ইসরাইলের আজকের হামলায় কেউ হতাহত হয়নি: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i88814-ইসরাইলের_আজকের_হামলায়_কেউ_হতাহত_হয়নি_সিরিয়া
সিরিয়ার সেনাবাহিনী ঘোষণা করেছে, ইসরাইলি বাহিনী রাজধানী দামেস্কের আশেপাশে আজ যে হামলা চালিয়েছে তাতে কেউ হতাহত হয়নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৭, ২০২১ ১৬:১৩ Asia/Dhaka
  • ইসরাইলের আজকের হামলায় কেউ হতাহত হয়নি: সিরিয়া

সিরিয়ার সেনাবাহিনী ঘোষণা করেছে, ইসরাইলি বাহিনী রাজধানী দামেস্কের আশেপাশে আজ যে হামলা চালিয়েছে তাতে কেউ হতাহত হয়নি।

দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দখলীকৃত গোলান মালভূমি থেকে দামেস্কের আশেপাশের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরাইলি বাহিনী।

সূত্রটি আরও জানিয়েছে, ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস করা হয়েছে। ইসরাইলি হামলায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে কিছু আর্থিক ক্ষতি হয়েছে।

দখলদার ইসরাইল সিরিয়ার বাশার আসাদ সরকারকে নিজের অবৈধ অস্তিত্বের জন্য বড় হুমকি বলে মনে করে। এ কারণে গত কয়েক বছর ধরে সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের সমর্থনে সেদেশের বাশার আসাদ সরকারের স্বার্থে একের পর এক আঘাত হানার চেষ্টা করছে ইহুদিবাদীরা।

মুসলমানদের অন্যতম প্রধান শত্রু ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণেই গোটা পশ্চিমা বিশ্ব তাকে উৎখাতের চেষ্টা করছে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।