বন্দী ফিলিস্তিনিদের মুক্তির জন্য সৌদির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i89634-বন্দী_ফিলিস্তিনিদের_মুক্তির_জন্য_সৌদির_সঙ্গে_আলোচনা_করতে_প্রস্তুত_হামাস
সৌদি কারাগারে বন্দী ফিলিস্তিনি নাগরিকদেরকে মুক্তি দেয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এজন্য তারা রিয়াদ সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা করেছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৫, ২০২১ ০৭:৫১ Asia/Dhaka
  • রাফাত মাররা
    রাফাত মাররা

সৌদি কারাগারে বন্দী ফিলিস্তিনি নাগরিকদেরকে মুক্তি দেয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এজন্য তারা রিয়াদ সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা করেছে। 

সংগঠনের গণমাধ্যম বিভাগের প্রধান রাফাত মাররা গতকাল (রোববার) এসব কথা বলেছেন। প্যালেস্টাইনিয়ান ইনফরমেশন সেন্টার নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।

তিনি বলেন, সৌদি সরকারের যেকোনো পর্যায়ের সঙ্গে হামাস আলোচনা করতে প্রস্তুত। 

সৌদি কারাগারে বহু ফিলিস্তিনি ও জর্দানের নাগরিক আটক রয়েছে। এসমস্ত নাগরিকের অনেককেই বিনা বিচারে আটকে রাখা হয়েছে এবং তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এ নিয়ে আন্তর্জাতিক কয়েকটি মানবাধিকার সংস্থা সৌদি পদক্ষেপের নিন্দা ও সমালোচনা করেছে।

সৌদি সরকার বলছে, যেসব ফিলিস্তিনি নাগরিককে আটক করা হয়েছে তারা সৌদি আরবে কাজ করে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন হামাসের জন্য অর্থ পাঠায়। 

সন্ত্রাসবাদ-বিরোধী কথিত আইনের আওতায় সৌদি সরকার ফিলিস্তিনি নাগরিকদের আটক করেঠে এবং সংক্ষিপ্ত শুনানির মধ্যদেয় তাদেরকে কারাগারে পাঠিয়েছে। ২০০৭ সালে সৌদি আরব এই্ আইন পাস করে।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।