দামেস্কের কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i89770-দামেস্কের_কাছে_ইসরাইলের_ক্ষেপণাস্ত্র_প্রতিহত_করল_সিরিয়া
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী আবারো সিরিয়ার উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে তা প্রতিহত করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৮, ২০২১ ০৭:৫৯ Asia/Dhaka
  • ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিহত
    ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিহত

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী আবারো সিরিয়ার উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে তা প্রতিহত করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

সিরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা নিয়েছে,  রাজধানী দামেস্কের কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। সানা জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সকালের দিকে লেবাননের আকাশীমা ব্যবহার করে দখলদার ইসরাইল এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে, সিরিয়ার  আকাশ প্রতিরক্ষা বিভাগ বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।

রাজধানী দামেস্ক থেকে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার শব্দ শোনা যায় এবং সিরিয়ার গণমাধ্যমে সে ভিডিও প্রকাশ করা হয়েছে।

ইসরাইলের জঙ্গিবিমান

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, দখলদার ইহুদিবাদীদের হামলায় সিরিয়ার চারজন সেনা আহত হয়েছেন। এছাড়া, কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়। 

এদিকে, লেবাননের আল-মানার টেলিভিশন জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলের একটি যুদ্ধবিমানকে বাধা দেয়। 

সিরিয়া ও ইসরাইল কার্যত যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। গত কয়েক বছর ধরে ইসরাইল প্রায় নিয়মিত সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র ও বিমনা হামলা চালাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৮