আমেরিকা থেকে আরো এফ-৩৫ জঙ্গিবিমান পেয়েছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i90704-আমেরিকা_থেকে_আরো_এফ_৩৫_জঙ্গিবিমান_পেয়েছে_ইসরাইল
মার্কিন সরকারের কাছ থেকে ইহুদিবাদী ইসরাইল আরও তিনটি উন্নতমানের এফ-৩৫ জঙ্গিবিমান পেয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, জঙ্গিবিমান তিনটি এরইমধ্যে আমেরিকা থেকে ইসরাইলে এসে পৌঁছেছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৬, ২০২১ ১১:৩৫ Asia/Dhaka
  • এফ-৩৫ জঙ্গিবিমান
    এফ-৩৫ জঙ্গিবিমান

মার্কিন সরকারের কাছ থেকে ইহুদিবাদী ইসরাইল আরও তিনটি উন্নতমানের এফ-৩৫ জঙ্গিবিমান পেয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, জঙ্গিবিমান তিনটি এরইমধ্যে আমেরিকা থেকে ইসরাইলে এসে পৌঁছেছে। 

মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির দিক দিয়ে ইসরাইলকে অপ্রতিদ্বন্দ্বী রাখার লক্ষ্য নিয়ে মার্কিন সরকার তেল আবিবকে এসব জঙ্গিবিমান দিচ্ছে।

গতকাল (রোববার) বিমান তিনটি ইসরাইলের নেভাতিম বিমানঘাঁটিতে অবতরণ করে। এ নিয়ে মার্কিন সরকার  ইহুদিবাদী ইসরাইলকে মোট ২৭টি এফ-৩৫  জঙ্গিবিমান সরবরাহ করলো। ২০২৪ সালের মধ্যে আরো ২৩টি এফ-৩৫  জঙ্গিবিমান দেবে। 

  গত ফেব্রুয়ারি মাসে ইসরাইলের মন্ত্রিসভা আমেরিকার কাছ থেকে নতুন এফ-৩৫ ও এফ-১৬ জঙ্গিবিমান কেনার জন্য ৯০০ কোটি ডলারের বরাদ্দ দিয়েছে। এছাড়া সৈন্যবাহী হেলিকপ্টার, চারটি কেসি-৪৬ রিফুয়েলিং ট্যাংকার এবং হাজার হাজার বোমা ও গোলাবারুদ থাকবে। 

আমেরিকা যখন সংযুক্ত আরব আমিরাতের কাছে বেশ কয়েকটি এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে তখন ইসরাইলকে নতুন করে একই  ধরনের জঙ্গিবিমান সরবরাহ করলো।#

পার্সটুডে/এসআইবি/২৬