যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত হামাস: ইসমাইল হানিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i91522-যেকোনো_পরিস্থিতির_জন্য_প্রস্তুত_হামাস_ইসমাইল_হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে তার সংগঠনের যোদ্ধারা। তিনি বলেন, দখলদার ইহুদিবাদী ইসরাইল সরকারের বিরুদ্ধে লড়াই করতে হামাস যোদ্ধারা দৃঢ়চেতা অবস্থানে রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১২, ২০২১ ০৬:৩৭ Asia/Dhaka
  • হামাস প্রধান ইসমাইল হানিয়া
    হামাস প্রধান ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে তার সংগঠনের যোদ্ধারা। তিনি বলেন, দখলদার ইহুদিবাদী ইসরাইল সরকারের বিরুদ্ধে লড়াই করতে হামাস যোদ্ধারা দৃঢ়চেতা অবস্থানে রয়েছে।

টেলিভিশনে দেয়া এক ভাষণে ইসমাইল হানিয়া গতকাল (মঙ্গলবার) শেষ বেলায় বলেন, দখলদার ইসরাইল সরকার যতদিন পর্যন্ত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তার ঘৃণ্য অপরাধযজ্ঞ বন্ধ না করবে এবং পবিত্র জেরুজালেম আল-কুদস শহর ও আল আকসা মসজিদের ওপর দখলদারিত্বের অবসান না ঘটাবে,  ততদিন পর্যন্ত হামাস যোদ্ধারা প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি সুস্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল তার আগ্রাসন এবং সহিংসতা অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত তার জবাব দেয়ার অধিকার রাখে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি জনগণকে রক্ষার অধিকার হামাসের রয়েছে।

গাজা উপত্যকা থেকে প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের রাজধানী তেল আবিবে  একসাথে যে ১৩০টি রকেট হামলা চালিয়েছে তার ভূঁয়সী প্রশংসা করেন ইসমাইল হানিয়া। তিনি বলেন, "পবিত্র জেরুজালেম ও আল আকসা মসজিদ রক্ষায় আমরা বিজয় লাভ করেছি এবং যুদ্ধ কিংবা শান্তি যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত রয়েছি।"#

পার্সটুডে/এমএসআই/১৩