ইসরাইলের যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা; সাবমেরিন ড্রোন ব্যবহার করতে পারে হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i91780-ইসরাইলের_যুদ্ধজাহাজে_ক্ষেপণাস্ত্র_হামলা_সাবমেরিন_ড্রোন_ব্যবহার_করতে_পারে_হামাস
দখলদার ইসরাইলের একটি যুদ্ধজাহাজে আজ (সোমবার) হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মে ১৭, ২০২১ ২০:০২ Asia/Dhaka
  • ইসরাইলের একটি যুদ্ধজাহাজ
    ইসরাইলের একটি যুদ্ধজাহাজ

দখলদার ইসরাইলের একটি যুদ্ধজাহাজে আজ (সোমবার) হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডের সেনারা সাগরে ইসরাইলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে গাজা থেকে আল-আলম টিভি চ্যানেল জানিয়েছে। তবে এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

এছাড়া, ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড আজ ইহুদি উপশহর 'হার্টসলিয়া'-তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এর আগে হামাসের যোদ্ধারা ইসরাইলের আশকেলান উপকূলে তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এদিকে, ইসরাইলের টিভি চ্যানেল 'নাইন' জানিয়েছে, হামাসের কাছে চালক বিহীন সাবমেরিন রয়েছে এবং এসব সাবমেরিন ড্রোন ব্যবহার করে ভূমধ্যসাগরে ইসরাইলি তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে হামলার আশঙ্কা রয়েছে।

ইসরাইলি সূত্রগুলো বলছে, হামাসের কাছে যেসব সাবমেরিন ড্রোন রয়েছে সেগুলো ৫০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।