গাজা যুদ্ধের মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইলের আয়ু ফুরিয়ে এসেছে: ফিলিস্তিনি রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/west_asia-i92342-গাজা_যুদ্ধের_মধ্যদিয়ে_ইহুদিবাদী_ইসরাইলের_আয়ু_ফুরিয়ে_এসেছে_ফিলিস্তিনি_রাষ্ট্রদূত
ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ আল জাওয়ায়ি বলেছেন, এবারের গাজা যুদ্ধের মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইলের আয়ু ফুরিয়ে এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৯, ২০২১ ১৩:৪৬ Asia/Dhaka
  • সালাহ আল জাওয়ায়ি
    সালাহ আল জাওয়ায়ি

ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ আল জাওয়ায়ি বলেছেন, এবারের গাজা যুদ্ধের মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইলের আয়ু ফুরিয়ে এসেছে।

তিনি আজ (শনিবার) 'খনেয়ে মিল্লাত' সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। ফিলিস্তিনি রাষ্ট্রদূত আরও বলেছেন, ইমাম খোমেনী (রহ.) ইহুদিবাদী ইসরাইলের পরিপূর্ণ ধ্বংসে বিশ্বাস করতেন, এবারের ১২ দিনের যুদ্ধ ইহুদিবাদী ইসরাইলের ধ্বংসের সূচনা বিন্দু হিসেবে কাজ করবে। 

সালাহ আল জাওয়ায়ি বলেন, মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের প্রতি সমর্থন দিতে হবে। এসব দেশের সমর্থন ছাড়া প্রতিরোধ সংগ্রাম বিজয়ী হবে না।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কোনো কোনো মুসলিম দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের সব মুসলিম দেশের উচিৎ ফিলিস্তিনিকে সমর্থন করা।

গত ১০ মে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়। ২১ মে পর্যন্ত চলা এ আগ্রাসনে ২৫০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হন। আহত হন প্রায় দুই হাজার ফিলিস্তিনি।

ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় দখলীকৃত ভূখণ্ডে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো।

শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতিরোধের মধ্যে ২১ মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইহুদিবাদী ইসরাইল।ফলে এ যুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামীদের বিজয় স্পষ্ট হয়ে যায়।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।