ইয়েমেন আগাসন:
ইয়েমেনে সৌদি জোটের নয়া আগ্রাসন: ২৪ ঘণ্টায় ২০ হতাহত
-
(ফাইল ফটো)
ইয়েমেনের সা'দা প্রদেশের বিভিন্ন এলাকায় সৌদি জোটের উপর্যুপরি হামলায় অন্তত ২০ বেসামরিক ইয়েমেনি হতাহত হয়েছে।
আল-মাসিরা টিভি নেটওয়ার্ক আরও জানিয়েছে ইয়েমেনের উত্তরা্ঞ্চলীয় সা'দার সীমান্ত এলাকা আল-রাকুতে আজ নতুন করে চালানো আগ্রাসনে ২ জন নিরীহ ইয়েমেনি নিহত এবং ৬ জন আহত হয়েছে।
সা'দার শাদা সীমান্ত শহরেও সৌদি জোট আজ মর্টার এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই হামলায় আরও ২ বেসামরিক ইয়েমেনি আহত হয়েছে। গতকাল এবং আজ সৌদি জোটের হামলায় প্রায় ২০ বেসামরিক ইয়েমেনি
হতাহত হয়েছে। হতাহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসন এখনও চলছে। এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং ইউরোপ ও আমেরিকা। ইয়েমেনিরা এই আগ্রাসনের জন্য আমেরিকাকেও দায়ী বলে মনে করে।#
পার্সটুডে/এনএম/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।