-
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ইসরাইলের সামরিক ড্রোন কূপোকাত
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১৫:৪৪লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলের একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে।
-
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রীর পদত্যাগ
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১৫:১৬ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ এশতায়েহ। তিনি আজ (সোমবার) ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
-
ইসরাইলের সব ঘাঁটি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায়
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১৪:২১লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ আলী দামুশ বলেছেন, দখলদার ইসরাইলের সব কৌশলগত স্থাপনা ও ঘাঁটি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায় রয়েছে।
-
ইসরাইলি দূতাবাসের বাইরে গায়ে আগুন; গুরুতর অবস্থায় মার্কিন বিমানসেনা
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ০৯:১৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরাইলি দূতাবাসের সামনে মার্কিন বিমান বাহিনীর এক সদস্য গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। নিজ দেহে অগ্নিসংযোগের ঘটনায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন ওই বিমান সেনা।
-
গাজায় অব্যাহত যুদ্ধ মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ০৮:৫৮জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণোন্মুখ করে তুলতে পারে।
-
গাজায় আগ্রাসনের আজ ১৪৩তম দিন: এখন পর্যন্ত ইসরাইল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ০৮:০৬ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের অব্যাহত আগ্রাসন ও গণহত্যার আজ ১৪৩তম দিন। ইসরাইলি যুদ্ধবিমান আজ খান ইউনুসের দক্ষিণে অবস্থিত ইউরোপীয় হাসপাতালের কাছে একটি বাড়িতে বোমাবর্ষণ করেছে। এতে দুই ফিলিস্তিনি শহীদ এবং আরো কয়েকজন আহত হয়েছে।
-
মার্কিন বাহিনীর মারাত্মক বিমান হামলার প্রতিশোধ গ্রহণ এখনো সম্পন্ন হয়নি
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ০৬:২৩ইরাকের হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবা আন্দোলনের মহাসচিব আকরাম আল-কাবি ঘোষণা করেছেন যে, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ স্তম্ভ পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর মার্কিন বাহিনী যে প্রাণঘাতী হামলা চালিয়েছে তার প্রতিশোধ গ্রহণ এখনো পুরোপুরিভাবে নেয়া হয়নি।
-
ইসরাইলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালালো হিজবুল্লাহ
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ০৬:১৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে দখলদার বাহিনীর ওপর তারা এই হামলা চালায়।
-
ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন সেনাজোটের পলায়ন কি আসন্ন?
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১৫:৩৬ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আলআরাজি বলেছেন, সব ইরাকি রাজনৈতিক দল তাদের দেশে মার্কিন নেতৃত্বাধীন বিদেশী সেনা জোটের উপস্থিতির অবসান ঘটানোকে জরুরি মনে করছে।
-
জনতার ওপর ঘোড়া দাবড়ে দিয়ে বিপাকে নেতানিয়াহু সরকার: তদন্ত শুরু
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১৪:১৫ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভরত জনতার ওপর ঘোড়া দাবড়ে দিয়ে বিপাকে পড়েছে তেল আবিব সরকার। শনিবার রাতের ওই ঘটনার অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এ ব্যাপারে তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে ইসরাইলি পুলিশ।