-
হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের হামলা না চালাতে ইসরাইলকে আমেরিকার হুঁশিয়ারি
অক্টোবর ২২, ২০২৩ ১৩:৫৮মার্কিন প্রেসিডেন্টের জো বাইডেনের প্রশাসন হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে নিরুৎসাহিত করার চেষ্টা করছে। মার্কিন প্রশাসন আশঙ্কা করছে ইসরাইল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে এই সংঘাত ছড়িয়ে পড়বে। কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস শুক্রবার এই খবর দিয়েছে।
-
‘মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল বন্ধ হতে পারে’
অক্টোবর ২২, ২০২৩ ১০:১১ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ আরো বিস্তৃত হয় এবং অন্য দেশ এতে জড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে। মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত শান্তি সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
আমরা যুদ্ধে জড়িয়ে গেছি, গাজা হবে ইসরাইলি সেনাদের কবরস্থান: হিজবুল্লাহ
অক্টোবর ২২, ২০২৩ ০৬:২২ইহুদিবাদী ইসরাইলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালালে ফিলিস্তিনিরা এই উপত্যকাকে দখলদার সেনাদের জন্য কবরস্থানে পরিণত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
-
এবার হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত, প্রতিশোধ গ্রহণের হুঁশিয়ারি
অক্টোবর ২২, ২০২৩ ০৬:১০অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিক হামলার জবাবে সন্ত্রাসী ইসরাইলি সেনাদের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ইসরাইলি ট্যাংক ধ্বংস এবং এর আরোহী এক ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছে।
-
আরো ২ ইসরাইলি নারীকে মুক্তি দিতে চেয়েছিল হামাস, নেয়নি ইসরাইল
অক্টোবর ২২, ২০২৩ ০৬:০২মানবিক কারণে নিজেদের হাতে আটক আরা দুই ইসরাইলিকে মুক্তি দিতে চেয়েছিল গাজাভিত্তিক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দালন হামাস। কিন্তু ইহুদিবাদী কর্তৃপক্ষ ওই দুই বন্দিকে গ্রহণ করতে রাজি হয়নি বলে জানিয়েছে সংগঠনটি।
-
গাজার হাসপাতালগুলোতে হামলা করবে ইসরাইল, খালি করার নির্দেশ
অক্টোবর ২২, ২০২৩ ০৫:৫৩অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশে অবস্থিত ২০টি হাসপাতাল খালি করে ফেলার নির্দেশ দিয়েছে মানবতার শত্রু ইসরাইল। ইহুদিবাদী সেনাদের নির্বিচার বোমাবর্ষণে আহত হাজার হাজার মানুষকে চিকিৎসা সেবা দিতে যখন এসব হাসপাতাল হিমশিম খাচ্ছে তখন ইসরাইল এ নির্দেশ দিল।
-
ফিলিস্তিনিদের জীবন ইসরাইলিদের চেয়ে কম মূল্যবান নয়: রাজা আবদুল্লাহ
অক্টোবর ২১, ২০২৩ ১৮:৩৮ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, জরুরি মানবিক সহায়তা প্রদান এবং দুই-রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিতে একটি স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন জর্ডানের রাজা আবদুল্লাহ।
-
ইসরাইল সন্ত্রাসবাদী, উপসাগরীয় সরকারগুলো আমেরিকার গোলাম: মাওলানা কালবে জাওয়াদ
অক্টোবর ২১, ২০২৩ ১৫:৩৫ফিলিস্তিনের ওপরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলায় কয়েক হাজার মানুষ হতাহত হওয়ার মধ্যে ভারতের বিশিষ্ট শিয়া আলেম মাওলানা কালবে জাওয়াদ ইসরাইলকে সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন।
-
ত্রাণ সরবরাহে স্থায়ী করিডর প্রতিষ্ঠার দাবি করল হামাস
অক্টোবর ২১, ২০২৩ ১৫:২৪গাজা ও মিশর সীমান্তের রাফাহ ক্রসিং পয়েন্ট কয়েক ঘণ্টার জন্য খুলে দেয়া হয়েছে। ফলে গাজার ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসন শুরুর পর এই প্রথম সেখানে অবরুদ্ধ গাজাবাসীর জন্য মানবিক ত্রাণ পাঠানো সম্ভব হয়েছে।
-
গাজায় পাশবিক হামলা অব্যাহত: এক বাড়িতে নিহত ২৪, শহীদের সংখ্যা বেড়ে ৪,৩৮৫
অক্টোবর ২১, ২০২৩ ১৫:১২ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় মানুষদের ওপর ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এর ফলে প্রতি মুহূর্তে হতাহত ফিলিস্তিনির সংখ্যা বাড়ছে।