-
রাশিয়ার ওপর তুরস্ক কেন নিষেধাজ্ঞা আরোপ করে নি?
জুন ২৭, ২০২২ ১৪:৫৪অর্থনৈতিক বাস্তবতা এবং ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণের জন্য তুরস্ক পশ্চিমাদের অনুকরণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নি। তুরস্কের হাবের তুর্ক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন একথা বলেছেন।
-
ইসরাইল-সৌদি সম্পর্ক সরাসরি হুমকি হিসেবে গণ্য হবে: লেবাননের হিজবুল্লাহ
জুন ২৭, ২০২২ ১৪:২৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র প্রভাবশালী নেতা শেইখ নাবিল কাউক বলেছেন, সৌদি আরব যদি দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে তা লেবানন, ফিলিস্তিন ও সিরিয়াসহ গোটা মুসলিম বিশ্বের জন্যই হুমকি হিসেবে গণ্য হবে। একই সঙ্গে এই পদক্ষেপ মুসলমানদেরকে পেছন থেকে ছুরি মারা হিসেবে বিবেচিত হবে।
-
ফিলিস্তিনের ক্ষেপণাস্ত্র ৫ মিনিটের মধ্যে ইসরাইলকে ধ্বংস করতে পারে
জুন ২৭, ২০২২ ০৮:১১ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যদি প্রতিরোধ আন্দোলনের নতুন করে সংঘাত শুরু হয় তাহলে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েক মিনিটের মধ্যে ইসরাইলের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে।
-
ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে বাইডেন মধ্যপ্রাচ্য সফরে আসছেন: হামাস
জুন ২৭, ২০২২ ০৬:৪০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্য সফরে আসছেন। হামাসের গণমাধ্যম বিষয়ক প্রধান উপদেষ্টা তাহির আল-নুনু আরো বলেছেন, ইসরাইলকে রক্ষা করার জন্য যে ব্যবস্থাই গ্রহণ করা হোক না কেন তা ব্যর্থ হবে এবং এই অবৈধ রাষ্ট্রের পতন হবে।
-
কিছু আরব দেশের সঙ্গে সম্পর্ক ইসরাইলকে নিরাপত্তা দেবে না: রায়িসি
জুন ২৭, ২০২২ ০১:৫৮ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইহুদিবাদী ইসরাইল নিজের জন্য নিরাপত্তা বলয় তৈরি করতে পারবে না। তিনি রোববার তেহরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমির সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ইসরাইলের হাইফায় শিল্প কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ
জুন ২৬, ২০২২ ১৩:৪৩দখলদার ইসরাইলের বন্দর নগরী হাইফায় একটি শিল্প ও লজিস্টিক কমপ্লেক্সে আগুন লাগার পর সেখানে কয়েকটি বিস্ফোরণ ঘটেছে।
-
ইরান সফরে এলেন ইরাকি প্রধানমন্ত্রী; গুরুত্বপূর্ণ আলোচনা হবে
জুন ২৬, ২০২২ ১৩:১৩ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি আজ (রোববার) ইরান সফরে এসেছেন। তার সঙ্গে রয়েছেন কয়েকজন প্রভাবশালী মন্ত্রী ও কর্মকর্তা।
-
ইসরাইলি খনন কাজের কারণে বিপদের মুখে মসজিদুল আকসা: পরিচালক
জুন ২৬, ২০২২ ১২:৪৪মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার পরিচালক শেইখ ওমর আল কিসওয়ানি বলেছেন, পবিত্র এই মসজিদের আশেপাশে খনন কাজ চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। এ কারণে এই মসজিদের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।
-
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে: ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী
জুন ২৬, ২০২২ ১১:০৫ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুহাম্মদ নাসের আল আতেফি বলেছেন, বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কৌশলগত অস্ত্র মজুত রয়েছে।
-
মধ্যপ্রাচ্যে সামরিক জোট গঠনের ইসরাইলি প্রচেষ্টা; সতর্ক করল হামাস
জুন ২৬, ২০২২ ০৫:১২ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কিছু আরব দেশের সম্পর্ক স্থাপনকে ‘অত্যন্ত বিপজ্জনক’ তৎপরতা হিসেবে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন বা হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, দখলদার ইসরাইলকে মোকাবিলা করার একমাত্র উপায় ‘পরিপূর্ণ প্রতিরোধ আন্দোলন’।