-
সিরিয়ায় নিহত ১৪ সেনা, বেশ কয়েকজন আহত
অক্টোবর ২০, ২০২১ ১১:৩৩সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে চালানো বোমা হামলায় এক ডজনের বেশি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
-
আমেরিকা-ইসরাইল এখনো মুসলিম বিশ্বকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে
অক্টোবর ২০, ২০২১ ০৯:১৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল এখনো মুসলিম বিশ্বকে বিভক্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
-
বৈরুতে বিক্ষোভে গুলিবর্ষণ ও হত্যা ভয়াবহ ঘটনা: হিজবুল্লাহ মহাসচিব
অক্টোবর ১৯, ২০২১ ১৪:৪৯লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন,বৈরুতে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়ে ভয়াবহ ঘটনা ঘটানো হয়েছে। গতরাতে এক ভাষণে তিনি সামির জাজা’র নেতৃত্বাধীন লেবানিজ ফোর্সেস পার্টির প্রতি ইঙ্গিত করে বলেন,একটি দল চায় বৈরুতের দক্ষিণ দাহিহার অধিবাসীরা সব সময় আতঙ্ক ও উদ্বেগের মধ্যে থাকুক।
-
'ইয়েমেনের মুক্তি ও স্বাধীনতার লড়াই আপোষহীন'
অক্টোবর ১৯, ২০২১ ০৭:৩৭ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ইয়েমেনের জনগণ যে মুক্তি ও স্বাধীনতার লড়াই করছে তা আপোষহীন। মার্কিন মদদপুষ্ট সৌদি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
-
সানায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’র সমাবেশে ২০ লাখ ইয়েমেনি
অক্টোবর ১৮, ২০২১ ১৯:০৬ইয়েমেনের রাজধানী সানাসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনকে উপেক্ষা করে নবী (সা.) ও তাঁর আহলেবাইত প্রেমিক ইয়েমেনিরা স্বতঃস্ফূর্তভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জনসমুদ্রে হাজির হন।
-
সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ নতুন সংবিধানের খসড়া তৈরির কাজ শুরু করতে সম্মত
অক্টোবর ১৮, ২০২১ ১৩:৫৯সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি গেইর পেডারসেন বলেছেন, সিরিয়ার সরকার ও উদারপন্থী বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা দীর্ঘ প্রতীক্ষিত নতুন সংবিধানের খসড়া তৈরির কাজ শুরু করতে সম্মত হয়েছেন।
-
ইরান-সৌদি অর্থনৈতিক সম্পর্কের সূচনা; কাঁচ ও টাইলস রপ্তানি শুরু
অক্টোবর ১৮, ২০২১ ১২:৪৩সৌদি আরবের সঙ্গে আবারও ইরানের অর্থনৈতিক সম্পর্কের সূচনা হয়েছে। ৩৯ হাজার ডলার মূল্যের পণ্য রপ্তানির মধ্যদিয়ে এই সম্পর্ক আবারও শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরানের জাতীয় শুল্ক বিভাগের মুখপাত্র রুহুল্লাহ লাতিফি।
-
মার্কিন দূতাবাসের এক স্নাইপার চিহ্নিত
অক্টোবর ১৮, ২০২১ ০৭:১০লেবাননের রাজধানী বৈরুতে গত বৃহস্পতিবার হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্টের সমর্থকদের শান্তিপূর্ণ মিছিলে যে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে জড়িত এক স্নাইপারকে চিহ্নিত করা হয়েছে।
-
আরো অনেক ভূখণ্ড মুক্ত করল ইয়েমেনি বাহিনী
অক্টোবর ১৮, ২০২১ ০৬:৪৩ইয়েমেনের সাবওয়া এবং মা’রিব প্রদেশে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে দেশটির সামরিক বাহিনী এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা। কৌশলগত এ দুটি প্রদেশে অভিযান চালিয়ে তারা ৩,২০০ বর্গকিলোমিটার এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে। ওই এলাকায় সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসীরা অবস্থান করছিল।
-
মসজিদুল হারামে তুলে দেয়া হলো করোনার বিধিনিষেধ
অক্টোবর ১৮, ২০২১ ০৬:০৮পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামে করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্বের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে কাবাঘর জিয়ারতকারীরা করোনা পরিস্থিতির কারণে আরোপিত বিধিনিষেধ ছাড়াই নামাজ আদায় ও আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবেন।