-
আবার গাজা উপত্যকায় হামলার পরিকল্পনা করছে ইসরাইলি মন্ত্রিসভা!
জুন ২৩, ২০২১ ০১:৪৭ইহুদিবাদী ইসরাইলের মন্ত্রিসভা অবরুদ্ধ গাজা উপত্যকায় আবার আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছে বলে খবর পাওয়া গেছে। লেবাননের আল-আখবার পত্রিকা জানিয়েছে, নয়া প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সভাপতিত্বে মঙ্গলবার ইহুদিবাদী ইসরাইলি মন্ত্রিসভার এক নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়।
-
পশ্চিম তীরে সমস্ত প্রতিরোধকামী গঠনকে সক্রিয় হতে হবে: জিহাদ আন্দোলন
জুন ২২, ২০২১ ১৫:১৮ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা-ভিত্তিক ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, অধিকৃত পশ্চিম তীরে প্রতিরোধকামী সমস্ত সংগঠনকে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদীদের বিরুদ্ধে সক্রিয় হতে হবে।
-
যেসব কারণে অনিবার্য হয়ে উঠেছে ইসরাইলের পতন
জুন ২২, ২০২১ ১৩:১১দখলদার ইসরাইলের সাথে গাজার ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরাইলের লজ্জাজনক পরাজয়ের পর হামাস ও ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের নেতারা এ যুদ্ধে সহায়তা করার জন্য ইরানের সর্বোচ্চ নেতার কাছে লেখা চিঠিতে কৃতজ্ঞতা জানিয়েছিলেন।
-
ইরাক-সিরিয়ায় তেল ও খাদ্য লুটপাট অব্যাহত রেখেছে মার্কিন সেনারা
জুন ২২, ২০২১ ১২:৫৭পশ্চিম এশিয়াসহ বিশ্বের যেকোন প্রান্তে মার্কিন সেনাদের উপস্থিতি ওই অঞ্চলের জনগণের জন্য দুঃখ-দুর্দশা, নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করা ছাড়া আর কিছুই বয়ে আনেনি। মার্কিন সরকার নিরাপত্তা প্রতিষ্ঠার দাবি করলেও বাস্তবতা হচ্ছে তারা যেখানে গেছে সেখানেই নতুন নতুন সংকট সৃষ্টি হয়েছে।
-
সিরিয়ায় মার্কিন টহল সেনাদলকে বাধা দিল রুশ বাহিনী
জুন ২২, ২০২১ ১২:৪৬সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন একটি সামরিক বহরকে বাধা দিয়েছে রাশিয়ার সেনারা। মার্কিন সামরিক বহরে অন্তত চারটি সাঁজোয়াযান ছিল।
-
কুর্দিপন্থী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে তুরস্কের আদালত
জুন ২২, ২০২১ ০৫:৫৮নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে তুরস্কের কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপি-কে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে দেশটির উচ্চ আদালত। এইচডিপি হচ্ছে তুরস্কের জাতীয় সংসদে তৃতীয় বৃহত্তম দল।
-
আরব আমিরাতের প্রখ্যাত মানবাধিকারকর্মী রহস্যজনকভাবে লন্ডনে নিহত
জুন ২২, ২০২১ ০৫:৩১সংযুক্ত আরব আমিরাতের প্রখ্যাত মানবাধিকার কর্মী ও রাজনৈতিকভাবে ভিন্ন মতাবলম্বী আলা আস-সিদ্দিক ব্রিটেনের রাজধানী লন্ডনে রহস্যজনকভাবে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যু নিয়ে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীরা, সাংবাদিক এবং লেখকরা সন্দেহ পোষণ করেছেন।
-
৪ বছর পর কাতারে রাষ্ট্রদূত ফেরত পাঠাতে বাধ্য হলো সৌদি আরব
জুন ২২, ২০২১ ০১:০৭কাতারকে অবরুদ্ধ করার চার বছরের মাথায় দেশটিতে নিজের রাষ্ট্রদূত ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সৌদি আরব। দোহায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সম্প্রতি কাতারে ফিরে গেছেন বলে কাতারের সরকারি বার্তা সংস্থা গ্বানা খবর দিয়েছে।
-
সিরিয়ার আল-হাসাকায় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
জুন ২১, ২০২১ ১৩:৫০সিরিয়ার আল-হাসাকা প্রদেশে আমেরিকার আশ-শাদাদি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আজ (সোমবার) ভোরে এই হামলা হয়েছে বলে আস-সাবেরিন নিউজ জানিয়েছে। ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
-
মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহারে নিরাপত্তা বিঘ্নিত হবে না: সৌদি
জুন ২১, ২০২১ ১১:৫৮সৌদি আরব বলেছে, মার্কিন পেট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহার করার পর নিরাপত্তার ক্ষেত্রে কোনো সংকট তৈরি হবে না। ইয়েমেনের হুথি আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী যখন সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হামলা জোরদার করেছে তখন রিয়াদ এই কথা বলল।